মোঃ অমিদ হাসান;
ভৈরবা এলাকা থেকে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রোকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতে উপজেলার ভৈরবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে।
মহেশপুর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, গত ৯ মার্চ কুল্লাপাড়া গ্রামে জামায়াতের কর্মীসভায় নারী নেত্রীসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর রোকন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোহেল আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||