হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে যুবলীগের সভাপতি আটক

মামুন রাফী, নোয়াখালী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উপজেলার ৪ নং নলচিরা ইউনিয়নের দফাদার গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এতে গত ১২ মার্চ বিকালে অভিযান পরিচালনাকালে এক জন দুষ্কৃতিকারী ও ওয়ার্ড যুবদলের সভাপতি ফকিরা চোরা (৪০) কে আটক করে কোস্ট গার্ড।
আটককৃত দুষ্কৃতিকারী হাতিয়া উপজেলার ৭ নং ওয়ার্ডের মৃত মোঃ নুর ইসলামের বড় ছেলে।হাতিয়া থানা হতে প্রাপ্ত তথ্য মতে, আটককৃত দুষ্কৃতিকারী একাধিক মামলার আসামি।
কোস্ট গার্ডের মিডিয়া বিষয়ক কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান- আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার নিমিত্তে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।







