বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

নাগরপুরে সমাজ সেবা মূলক “ভালো কাজে আমরা” সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:১১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নাগরপুরে সমাজ সেবা মূলক “ভালো কাজে আমরা” সংগঠনের আত্মপ্রকাশ

স্টাফ রির্পাটারঃ

১৭ মার্চ (সোমবার), ২০২৫ – নাগরপুরে “ভালো কাজে আমরা” নামক একটি নতুন সমাজ সেবা মূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদ হাসান। এই উপলক্ষে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে একটি ইফতার পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন নাগরপুর বাজার জামে মসজিদের ইমাম মোঃ রফিকুল ইসলাম।ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মোঃ স্বজন, মোঃ রিফাত, মোঃ শাহাদাত, মোঃ রনি, মোঃ সাইমন, মোঃ আকাশ, মোঃ রাসেল, মোঃ সিজান, মোঃ লিমন, মোঃ তানবির, মোঃ রহিত সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

সংগঠনের উদ্দেশ্য:এই নতুন সংগঠনটি রাজনৈতিক মুক্ত এবং সামাজিক কল্যাণ লক্ষ্যে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তারা ভবিষ্যতে বিভিন্ন সমাজসেবা কার্যক্রম পরিচালনা করবে, যার মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন সাধন করা হবে।সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদ হাসান তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজে একটি পরিবর্তন আনতে হলে, মানুষের প্রতি ভালোবাসা এবং সহযোগিতা আবশ্যক। এই সংগঠনটি সেই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যাতে আমরা সমাজের উন্নয়নে অবদান রাখতে পারি।” তিনি আরও বলেন, “আমাদের সংগঠনে বর্তমানে সদস্য সংখ্যা ১৫ জন, এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই সংগঠন পরিচালনা করবো।”

সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত সদস্যরা একত্রিত হয়ে ইফতার করেন এবং একে অপরের সঙ্গে সংহতি এবং সৌহার্দ্য গড়ে তোলেন। অনুষ্ঠানে সবাই তাদের মতামত ব্যক্ত করে বলেন যে, সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজের জন্য কাজ করবে এবং মানুষের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ইফতার পার্টিতে সংগঠনের সদস্যরা তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন। তাদের পরিকল্পনা অনুযায়ী, সংগঠনটি গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ, বিনামূল্যে শিক্ষা প্রদান, এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে। এই সকল কার্যক্রমের মাধ্যমে তারা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চায়।

সংগঠনের আত্মপ্রকাশ এবং ইফতার পার্টি একটি বিশেষ মুহূর্ত ছিল, যা সদস্যদের মধ্যে একতা এবং সহমর্মিতা গড়ে তুলেছে। ভবিষ্যতে, ভালো কাজে আমরা সংগঠনটি আরও কার্যক্রম এবং উদ্যোগ গ্রহণ করবে, যা সমাজের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানবকল্যাণে বিশেষ ভূমিকা রাখবে।

1

নববর্ষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
নববর্ষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
সকালে যশোর টাউন হল ময়দান থেকে শুরু হয় এক আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি যশোর প্রধান ডাক অফিস কোটমোর হয়ে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রংবেরঙের বৈশাখী সাজ ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা পুরো শহরে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণের সাথে আনন্দ ভাগাভাগি করেন।উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এই প্রাণের উৎসবে অংশ নিতে পারেন।
পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের সূচনায় সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশায় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
যশোর জেলা পুলিশ
“আপনার নিরাপত্তায় সর্বদা প্রস্তুত”

1

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অভয়নগর থানা এলাকার  মাদক সম্রাজ্ঞী লিপি গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম
যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অভয়নগর থানা এলাকার  মাদক সম্রাজ্ঞী লিপি গ্রেফতার
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভা বুইকারা ০৫ নং ওয়ার্ডের জনৈকা মোছাঃ লিপি আক্তার (৪০) এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মোছাঃ লিপি আক্তার (৪০)  নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ উপস্থিতিতে ধৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর পরিহিত শাড়ির আচঁলে বাধা অবস্থায় ০১ টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারী পুলিশের সহয়তায়  উদ্ধারপূর্বক ঘটনাস্থলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর বিরুদ্ধে পূর্বের সর্বমোট ২৫ টি মাদকদ্রব্যের মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আসামীকে ইং ১৪/০৪/২০২৬খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানা
১। মোছাঃ লিপি আক্তার (৪০)
স্বামী- মৃত হিরু মোল্লা, পিতা- মৃত সামেদ আকন, সাং- বুইকারা(আকুঞ্জিপাড়া, ০৫ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরসভা), থানা-অভয়নগর, জেলা- যশোর।
জব্দঃ
০১। ১৫০ পিচ ইয়াবা
০২। নগদ ৪০০০/-(চার হাজার) টাকা।

1

বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম
বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

Oplus_131072

 

জামালপুরজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনর মধ্যদিয় বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয় ।

বৈশাখি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স , পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ অনেকেই। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানারা, স্থানীয় গনমাধ্যম কর্মীরা সহ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বিভিন্ন অনুষ্ঠানের অংশ গ্রহন কারী  বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তোলে দেন অতিথি’রা।