বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন সংযোজন নতুন কলাভবন,উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান।

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:৫২ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন সংযোজন নতুন কলাভবন,উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান।

 

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা- জাককানইবি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এবার আলোর মুখ দেখলো নতুন কলাভবন,যার উদ্বোধনেকার্যের মাধ্যমে শুভেচ্ছার আভাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করা হয়,যার শুভ উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।”

নতুন এই ভবনটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দোলন-চাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তার, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে মো. আনোয়ার হোসেন দ্বারা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও সমৃদ্ধি কামনার প্রয়াসে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটির ইতি টানা হয়।

উল্লেখ্য,দশতলা সমৃদ্ধ এই শিক্ষা ভবনটি বিশ্ববিদ্যালয়ের খুবই নিরিবিলি ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকায় ঘাঁটি গেড়ে আছে।যদিও জন্মলগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ে কলা ভবন ছিল (পুরাতন কলাভবন ),তবে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে নতুন ভবনটির প্রয়োজনীতার তাগিদ অনুভব ও বাস্তবায়ন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । নবনির্মিত এই ভবনটির প্রতিটি ফ্লোরে আছে পাঁচটি করে ক্লাসরুমসহ সকল ধরনের সুবিধা।ভবনটির কাজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সম্পন্ন করা হয়।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর শিক্ষার্থীরা পেতে চলেছে নতুন শিক্ষাভবন।ক্যাম্পাস জুড়ে তাই খুশির আমেজ।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।