মকবুল হোসেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৭ রমজান ১৮ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ মহানগরের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরের সেক্রেটারী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন,পেশাজীবী অধিকার পরিষদ এর ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ ডাঃ একেএম সিদ্দিকুর রহমান, মাওঃ মামুনুর রশীদ সিদ্দিকী, মাওলানা ফজলুল করীম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন আই.এ.বি. জেলা উত্তর, দক্ষিণ ও নগর নেতৃবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||