এম এ মোমিন, বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহয়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে।
বুধবার ১৯-ই মার্চ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের আয়োজনে, ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়।
এসময় চিলারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ট্যাগ অফিসার, চিলারং ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ, ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন
প্যানেল চেয়ারম্যান শোভা আলী জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত তালিকাভুক্ত চিলারং ইউনিয়নে প্রায় ২২২০ টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ'র চাল বিতরণ কালে ইউনিয়ন পরিষদের সচিব ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||