রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নান্দাইলে ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নান্দাইলে ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

আব্দুল্লাহ জোবায়ের; প্রতিনিধি ময়মনসিংহ জেলা

ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে জামিনে মুক্ত হয়ে বাদিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদি ভুক্তভোগী তরুণী গতকাল শনিবার থানায় জিডি করেছেন।

মামলার আসামি শাহজাহান সরকার (৩০) উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামের আবদুল কাদিরের ছেলে। ২০২২ সালের জুনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রী মামলা করেন এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগের জানতে শাহজাহান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

মামলার বাদী জানান, ২০২২ সালে নান্দাইল সদরের একটি কলেজে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। ওই বছরের ১৯ জুন কলেজে যাওয়ার পথে বখাটে শাহজাহান সরকার (৩০) তাঁকে অপহরণ করে তাঁর (শাহজাহান) বাড়িতে নিয়ে যায়। সেই বাড়ির একটি কক্ষে আটকে তাঁকে ধর্ষণ করেন শাহজাহান। পরে তাঁর স্বজনেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। পরে তিনি বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেন।

ওই তরুণী আরও বলেন, পুলিশ তদন্ত শেষে গত বছরের ৩০ এপ্রিল শাহজাহান সরকারসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। শাহজাহানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
৮মাস পর সে আদালত থেকে জামিনে মুক্তি পায়।
সম্প্রতি সে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের দফায় দফায় হুমকি দিয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে আসামির প্রকাশ্যে চলাফেরার কারণে তিনি নিজের জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কলেজছাত্রী গতকাল জিডি করেছেন।
তদন্ত করার অনুমতি চেয়ে আদালতে পাঠানো হয়েছে। একজন কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

1

নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালত পাঠানো হবে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান , আমার চাচাতো বোন দুপুরে বাড়ীর পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো এসময় ভুট্টা বোঝাই ব্যাটারি চালিত অটোভ্যান চাপা দিলে শরীলের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।পরে আহত আঁখি মনিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলা কালিন বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: