বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

ই-পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল ফিরিয়ে আনতে পাসপোর্ট অফিসের সামনে সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:৫৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ই-পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল ফিরিয়ে আনতে পাসপোর্ট অফিসের সামনে সমাবেশ

 

গোলাম আলী নাইম – ঢাকা বিশেষ প্রতিনিধি:-

বাংলাদেশের ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ অংশ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ করেছে ইন্তিফাদা ফাউন্ডেশন। আজ ২৩ মার্চ, ২০২৫ ইং তারিখ, রোজ-রবিবার রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁওয়ে জাতীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সামনে এক সমাবেশে তারা এ দাবী জানান।

সমাবেশে মূল বক্তব্য পাঠ করেন ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ রিফাতুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আমজনতার দলের সভাপতি মুহম্মদ তারেক রহমান, সিয়ান পাবলিকেশনের কর্ণধার আবু তাসমিয়া আহমদ রফিক, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদী, স্টুডেন্টস ফর সভারেন্টি’র যুগ্ম আহবায়ক মুহিউদ্দিন রাহাত, বিপ্লবী ছাত্র পরিষদের সভাপতি আব্দুল ওয়াহেদ সহ আরো অনেকে।

সমাবেশে বক্তাগণ বলেন, কমপক্ষে ১২টি দেশের পাসপোর্টে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে মালয়েশিয়া, লিবিয়া ও পাকিস্তানী পাসপোর্টে সরাসরি ইসরাইলের নামে লিখিত নিষেধাজ্ঞা আছে। তবে লিবিয়া তার পাসপোর্টে ‘ইসরাইল’ নামটিকেও স্বীকৃতি দেয়নি। সেখানে ‘ইসরাইল’ শব্দের পরিবর্তে ‘দখলকৃত ফিলিস্তিন’ লেখা হয়।

সমাবেশে বক্তাগণ বলেন, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টেও একসময় লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। কিন্তু পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ২০২১ সালে ই-পাসপোর্টে তা পরিবর্তিত করে “ভ্যালিড ফর অল কান্ট্রিজ” লিখে পাসপোর্টে ইসরাইল ভ্রমণে লিখিত নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়।

সমাবেশে বক্তাগণ বলেন, ২০২১ সালের এ সংবাদ দখলদার ইসরাইল আনন্দ প্রকাশ করে এবং অবৈধ রাষ্ট্রটির বৈদেশিক মন্ত্রনালয়ের রুথ জাক এবং গিলাড কোহেনের মত একাধিক কর্মকর্তা বিষয়টিকে স্বাগত জানায় এবং বাংলাদেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ হিসেবে ঘটনাটিকে উল্লেখ করে। সমাবেশে বক্তাগণ আরো বলেন, যে খুনি ইসরাইলের হাতে লক্ষ লক্ষ ফিলিস্তিনি নিরাপরাধ শিশুর রক্ত লেগে আছে, সেই খুনির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নূন্যতম চেষ্টাও আমরা মেনে নেবো না। পতিত আওয়ামীলীগ সরকারকে যেভাবে ছুড়ে ফেলা হয়েছে, আমাদের দাবী হচ্ছে, আওয়ামলীগ আমলে তৈরী করা সেই পাসপোর্টও ছুড়ে ফেলা হোক এবং পুনরায় পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ অংশ ফিরিয়ে আনা হোক।
সমাবেশে বক্তাগণ বলেন, ‘এক্সসেপ্ট ইসরায়েল’ অংশ বাদ দেয়ার সময় গত সরকারের দাবী ছিলো, আন্তর্জাতিক মান বজায় রাখতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক মানের সাথে ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ রাখা কিংবা না রাখার মধ্যে কোন সম্পর্ক নেই। যেমন- গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্ক ২০২৫ অনুসারে ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ থাকার পরও মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান ৭ নম্বরে, অথচ ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ বাদ দেয়ার পরও বাংলাদেশের অবস্থান ৮৮ নম্বরে। অর্থাৎ পতিত আওয়ামী সরকার সম্পূর্ণ মিথ্যা দাবী করে ‘এক্সেপ্ট ইসরায়েল’ সরিয়ে ফেলে।

সমাবেশে বক্তাগণ বলেন, ট্রেডিং ইকোনোমিকস ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশের সাথে দখলদার ইসরাইলের মধ্যে বর্তমানে বাণিজ্য অব্যাহত আছে। তারা বলেন, যে উপায়েই হোক অথবা যত সামান্যই হোক দখলদার ইসরাইলের সাথে পণ্য আমদানি-রফতানির ঘটনা খুবই উদ্বেগজনক বিষয়। কারণ এর মাধ্যমে দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেয়ার অর্থনৈতিক অজুহাত তৈরী হতে পারে। তাই ইসরাইলের সাথে সামান্যতম আমদানি-রফতানিও বন্ধ করার দাবী জানান তারা।

সমাবেশে বক্তাগণ বলেন, রক্ত পিপাসু ইসরাইল গাজায় প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছে। গাজার অধিবাসীরা খাদ্য ও তীব্র ঔষধ সংকটে আছে। বর্তমানে বাংলাদেশের সাথে যদি গাজা বা তার কর্তৃপক্ষ হামাসের সাথে সম্পর্ক থাকতো, তবে বাংলাদেশীরা খুব সহজেই সেখানে সহযোগীতা প্রেরণ করতে পারতো। সমাবেশে গাজা’র সাথে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান বক্তাগণ।

সমাবেশে বক্তারা বলেন, খুনি ও দখলদারের কোন ভূমি অধিকার থাকতে পারে না। ইসরাইল দখলদার, সে ফিলিস্তিন ভূমির কেউ নয়। তাই টু-স্টেট সল্যুশন নয়, বরং সম্পূর্ণ ভূমির মালিকানা ফিলিস্তিনীদেরকে বুঝিয়ে দিতে হবে।

সমাবেশে বক্তাগণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রো-ইসরাইলি কোম্পানির সকল পণ্যসহ আওয়ামী আমলে ক্রয়কৃত নজরদারী প্রযুক্তি পেগাসসকে নিষিদ্ধের দাবী তুলেন। পাশাপাশি ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে সর্বোচ্চ ইসরাইলি বিমান ভূপাতিত করার রেকর্ডধারী বাংলাদেশী বৈমানিক সাইফুল আজমের নাম ও বিমানের ছবিকে পাসপোর্টের জলচ্ছাপে অন্তর্ভুক্ত করার দাবী জানান।

সমাবেশে ইন্তিফাদা ফাউন্ডেশনের শতাধিক সদস্যসহ অন্যান্য অতিথি দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।