মো: ওবাইদুল হক:
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হক (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধুবপুকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চাইপাড়া এলাকার মৃত জয়নালের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে ধোপপুকুর এলাকায় সোনামসজিদ গামী একটি ট্রাক বাইসাইকেল চালক মোজাম্মেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||