শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২

নরসিংদীতে ২৬ শে মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:১৭ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নরসিংদীতে ২৬ শে মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

 

মোঃ কামাল হোসেন প্রধান – নরসিংদী:

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, প্রীতিফুটবল খেলা সহ বিভিন্ন কর্মসুচি পালন  করা হয়েছে। অদ্য ২৬/৩/২৫ ইং বুধবার সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেদির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা,জেলা পরিষদ ও সিভিল সার্জনসহ বিভিন্ন দফতর প্রধানগন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে ও আতাহার হোসেন অনিক মাষ্টারের সঞ্চালনায় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় নরসিংদীর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল ইসলাম শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফাজানা আলম, জেলা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাস্টার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, নরসিংদী জেলা  দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ফুলকাম বাদশা, সড়ক ও জনপদ বিভাগ নিবার্হী প্রকৌশলী  প্রকৌশলী হামিদুল ইসলাম, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, জেলা তত্বাবধায় ডাঃ মিজানুর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচএম. আজিমুল হক, মোঃ সাজ্জাদ পারভেজ, রাফিউর রহমান, আসমাউল হুসনা পিংকি মোঃ মেহেদী হাছান পাটোয়ারী,সারোয়ার আলম, নেপাল কান্তি দেব, মোঃ খালিদ হোসেন শিমুল, নওসিন জাহান, সামিনা তানী, নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী, নরসিংদীর প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম, নরসিংদী জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার সুবর্ণা রানী সরকার, জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজুয়ান হোসেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, নরসিংদী পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, নগর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন,পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীরমুক্তিযোদ্ধা লসকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাদেক মিয়া, বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম মোল্লা সহ জেলা  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধের মাঝে  হুইল চেয়ার, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার এবং প্রতিবন্ধীদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

1

মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এম
মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দিনাজপুর কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। শনিবার(৭ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকালে কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার নিজ বাসভবন থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে দিনাজপুর কারাগারে বন্দী ছিলেন।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য ছিলেন।

1

শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম
শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদকঃ

শিবচর মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার ৯নং ওয়ার্ডের খানকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত শিশু আদনান ওই এলাকার সৈয়দ জনির ছেলে।
​ঘটনার বিবরণ: পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পাশের একটি পুকুরে পড়ে যায় আদনান। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়।
​দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আদনানকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পুলিশের বক্তব্য: শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
​ছোট শিশুদের ক্ষেত্রে এই ধরণের দুর্ঘটনা রোধে আমাদের সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন।

1

ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ গড়ার প্রতিশ্রুতি পীর সাহেবের চরমোনাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম
ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ গড়ার প্রতিশ্রুতি পীর সাহেবের চরমোনাইয়ের

 

​ এস এম সোহাগ কাজী =মাদারীপুর জেলা প্রতিনিধি:

​ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল সবুজ বাংলা বা ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেও তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এ দেশে প্রকৃত ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে।
​বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বক্তব্যের মূল বিষয়সমূহ:
​জনসভায় মুফতি রেজাউল করিম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ইসলামের সুশাসন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন:
​একমাত্র বিকল্প: তিনি দাবি করেন, দেশের একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে নির্বাচন করছে এবং ভোটারদের ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
​ তার মতে, সুনির্দিষ্ট নীতি ও যোগ্য নেতা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
​ইসলামের মানবিক রূপ: পীর সাহেব বলেন, “ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সব মানুষ এমনকি একটি পিঁপড়িকার স্বাধীনতার গ্যারান্টিও ইসলাম দেয়।”
​ তিনি অভিযোগ করেন, অতীতে অনেক নেতার নীতি দেখা গেলেও বাস্তবে মানুষ যা চায়, তার প্রতিফলন ঘটেনি।
​​মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন:
​মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম: সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
​মাওলানা লোকমান হোসেন জাফরী: কেন্দ্রীয় দফতর সম্পাদক।
​মাওলানা আকবার হোসাইন: প্রার্থী, মাদারীপুর-১ আসন।
​মাওলানা আলী আহমাদ চৌধুরী: প্রার্থী, মাদারীপুর-২ আসন।
​মাওলানা আজিজুল হক: প্রার্থী, মাদারীপুর-৩ আসন।
​বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।