শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

সলঙ্গায় ঈদ মার্কেটে নারী ক্রেতাদের ভীড়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৪:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সলঙ্গায় ঈদ মার্কেটে নারী ক্রেতাদের ভীড়

 

সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় পুরুষের চেয়ে নারী ক্রেতাদের ভীড়ে জমে সরগরম হয়ে উঠেছে ঈদের কেনাকাটা।দিন যতই ঘনিয়ে আসছে,ততই সলঙ্গায় বাড়ছে ক্রেতাদের ভীড়। সকাল ৯টা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত থাকছে এই কেনাবেচার ভীড়।

ফ্যাশন হাউজ ও তৈরী পোশাকের দোকানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই পাদুকা ও কসমেটিকসহ বিভিন্ন বস্ত্র বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে সলঙ্গায় ফ্যাশন হাউজগুলোতে কেনাবেচা বেশি হচ্ছে।গতবারের তুলনায় এবার দাম বেশি বলে অনেক ক্রেতাই অভিযোগ করেন।তবে পোশাকে এসেছে বেশ বৈচিত্র।বেশীর ভাগ দোকানে ইতিমধ্যেই নারী-শিশুসহ তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সলঙ্গার ঈদ বাজার।

এর মধ্যে সলঙ্গা বাজারের হাজী মার্কেট,মহির উদ্দিন সুপার মার্কেট,মোহম্মাদ আলী সুপার মার্কেট,জাবেদ আলী সুপার মার্কেট,অগ্রণী ব্যাংক মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলোতে চলছে জমজমাট কেনাবেচা।এ ছাড়াও শাড়ি কাপড় হাটা ও তৈরি পোষাকের ঢোপ দোকানগুলোতে সারা দিনই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে।ছিট কাপড়ের দোকানে পছন্দের পোশাক তৈরীর জন্য দোকানীদের কাছে ভীড় করছে সাধারন নারীরা।অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম একটু বেশি হওয়ায় নিম্ন,মধ্যবিত্তরা পড়েছেন বিপাকে।অবশ্য নিম্ন ও মধ্যবিত্তরা সলঙ্গার নামীদামী শপিং মল বা দোকানে যেতে না পারলেও ফুটপাত বা গ্রামের হাটবাজার থেকে সাধ্যমত পরিবার পরিজনের জন্য কেনাকাটা করছে।তবে বাজারের বড় বড় দোকানের চেয়ে সলঙ্গার ঢোপ ঘর ও বাইরের অস্থায়ী দোকানগুলোতে সমানতালে চলছে ঈদের কেনাকাটা। মনে হচ্ছে দোকানীদের দম ফেলার ফুসরত নেই।

সলঙ্গা হাজী মার্কেট সাজ ঘরের পলাশ,ঢাকা কসমেটিক এর বুলবুল,ফাহিমা স্টোরের আ: মতিন এবং মোহাম্মদ আলী মার্কেট কসমেটিকসের দোকান মালিক মো. সাজ্জাদ হোসেন বলেন,গতবারের তুলনায় ক্রেতা বেশি,কেনাবেচাও মাশাআল্লাহ ভাল হচ্ছে।সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম জানান,রমজানের ১০/১২ তারিখ হতেই ঈদের কিছুটা কেনাবেচা চলছিল।তবে শেষ মুহুর্তে কেনাবেচায় ভীড় বেশী লক্ষ্য করা গেছে।সলঙ্গা বাজারের সিয়াম গার্মেন্টস্ এর স্বত্বাধিকারী হাফিজ জানান,ঈদ কেনাকাটায় এবার ক্রেতাদের যেমন ভীড়,বেচাকেনাও আশারুপ হচ্ছে।সলঙ্গার সুপরিচিত হিট কালেকশন মালিক জানান,

আমার দোকানে সব বয়সের মানুষের পোশাকাদির সমারোহ রয়েছে।সলঙ্গার উল্লেখযোগ্য ফ্যাশন ও বিতানীগুলোর মধ্য কোয়ালিটি বাজার,মুক্তা ফ্যাশন, রাজ কালেকশন,রায়হান ফ্যাশন, শিমুল ফ্যাশন,স্মাট কালেকশন,হাকিম লেডিস কর্ণার,মায়া ফ্যাশন,লাকি শপিং পয়েন্ট,রুহুল ফ্যাশন,জেরিন ফ্যাশন,হুমায়রা ফ্যাশন,মরিয়ম ফ্যাশন, এস আর লেডিস কর্ণার,অপর্ব লেডিস কর্ণার, মাইরা ফ্যাশন,রাইসা ফ্যাশন হাউস,শাহা জালাল গার্মেন্টস,মোহনা গার্মেন্টস,আয়শা বস্ত্র বিতাণ,শাড়ি ঘর,সিনহা থ্রি পিচ, রফিক বস্ত্রালয়,ভাই ভাই বস্ত্রালয় নামক দোকানগুলোতে জমজমাট কেনাবেচা হচ্ছে।এ ছাড়াও চাঁদনী সু স্টোর,মাঈশা সু স্টোর,মামা-ভাগ্নে সু স্টোর,রাবেয়া সু স্টোর,সলঙ্গা সু স্টোর,উল্লাপাড়া সু স্টোর নামের পাদুকার দোকানগুলোতে ক্রেতাদের ভীড়ে যেন দম ফেলার সুযোগ নাই।

গতকাল বৃহ:বার সলঙ্গায় মার্কেট করতে আসা ক্রেতা সবিতা,কেয়া,রুনা জানান,বাচ্চাদের জন্য যে বাজেট নিয়ে এসেছিলাম কিন্তু জিনিসের অনেক দাম।তাতে সবকিছু কেনা সম্ভব হচ্ছে না।শাড়ি কাপড়ের দোকান্দার চাঁদ আলী বলেন,শাড়ি,থ্রি পিচ বিক্রি চলছে। তবে এবার প্রচুর বিক্রির আশা করছি। তিনি আরো বলেন,শাড়ি কাপড়ের মুল্য ক্রেতা সাধারনের সামর্থের মধ্যেই আছে। নাসির পাঞ্জাবী হাউস,জাকারিয়া কালেকশন এর  দোকানীরা জানান,পুরুষরা পাঞ্জাবি ও বিভিন্ন ব্যান্ডের গেঞ্জি,টিশার্ট কিনছেন তারা।কাপড়,কসমেটিক,পাদুকার দোকান ছাড়াও কাঁচাবাজার, চিনি,সেমাই-লাচ্ছাসহ অন্যান্য পণ্যসামগ্রীর দোকানগুলোতেও কেনাবেচা চলছে হরদমে। এ ছাড়াও সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের উল্লেখযোগ্য হাটিকুমরুল সিদ্দিকিয়া মার্কেট,সাহেবগঞ্জ বাজার,ঘুড়কা বেলতলা, ভুইয়াগাতী,মালতি নগর আমতলা,হরিনচড়া,দবিরগঞ্জ,জোড়দিঘি,নলকা,এরান্দহ বাজার সহ বিভিন্ন ছোটবড় অনেক দোকানেও পুরোদমে চলছে ঈদের কেনাকাটা।

1

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এম
গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান এই প্রথমবার ভোট দিলেন।
এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোট প্রদান করেন। জাইমা রহমান এবারই প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।