বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

ফিলিস্তিনের পক্ষে মুসলিম ঐক্যের আহ্বান সাংবাদিক শাহজাহান বাশারের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১০:২৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ফিলিস্তিনের পক্ষে মুসলিম ঐক্যের আহ্বান সাংবাদিক শাহজাহান বাশারের

নিজস্ব প্রতিবেদন:

পূর্ব ভূমধ্যসাগরের উপকূলে এক টুকরো রক্তমাখা মাটি—গাজা। আজ সেই গাজা যেন পৃথিবীর সবচেয়ে বড় কারাগার। যেখানে প্রতিদিনই রক্ত ঝরে, মায়ের বুক খালি হয়, শিশুর কান্না মিশে যায় ধ্বংসস্তূপের মাঝে। এমনই এক সময়ে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শাহজাহান বাশার।

তিনি বলেন, “এই মুহূর্তে ফিলিস্তিন শুধু একটি জাতির আর্তনাদ নয়, বরং মানবতার চূড়ান্ত পরীক্ষা। বিশ্বের সকল মুসলিম দেশকে এখনই ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। নির্লজ্জ নীরবতা নয়, দরকার সাহসী উচ্চারণ। গাজার একটি শিশুর কান্নাও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটানোর মতো হওয়া উচিত।”

শুধু প্রতিবাদ নয়, শাহজাহান বাশার তার বক্তব্যে মুসলিম উম্মাহর ভিতরে ঘুমিয়ে থাকা চেতনা ও আত্মসম্মানকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এক দেহের মতো। গাজায় যখন একজন শিশু ক্ষুধায় কাতরায়, আমাদের ঘুম কিভাবে আসে? আমরা কি আমাদের পূর্বপুরুষদের সাহসী ঐতিহ্য ভুলে গেছি? আজ দরকার, শক্তি নয় বরং চেতনার জাগরণ।”

তার এই বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন প্রবীণ শিক্ষক বলেন, “এমন কথায় শুধু প্রতিবাদ নয়, দায়িত্ববোধও জেগে ওঠে। আমাদের প্রয়োজন এমন হৃদয়বান নেতৃত্ব, যারা জাতিকে ভাবতে শেখাবে।”

সাংবাদিক শাহজাহান বাশার তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে মানবতা, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতাকে সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। তার বক্তব্যে শুধু ফিলিস্তিন নয়, উঠে এসেছে বাংলাদেশেরও দায়বদ্ধতা।

তিনি বলেন, “একটি স্বাধীন দেশ হিসেবে আমাদেরও উচিত নির্যাতিতদের পাশে দাঁড়ানো। আন্তর্জাতিক মঞ্চে সাহসের সাথে বলার মতো নেতৃত্ব গড়া। কারণ আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের ঘরেও এমন ট্র্যাজেডি হতে পারে।”

সাংবাদিক শাহজাহান বাশারের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার পোস্ট শেয়ার করে লিখছেন—“এমন প্রতিবাদ হোক হৃদয় থেকে, যেন তা বদলায় ইতিহাসের গতিপথ।”

দেশের এই সচেতন কণ্ঠ যেন প্রমাণ করে দিল—গাজার কান্না এই বাংলার মাটিতেও প্রতিধ্বনিত হয়। আর যখন একজন সাংবাদিকও কলম ছাড়াও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন, তখন বোঝা যায়—মানবতা এখনও মরেনি।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।