শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

নোয়াখালী খাল সংস্কার খনন ও গ্যাসের দাবিতে বিএনপির মানববন্ধন 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:০১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নোয়াখালী খাল সংস্কার খনন ও গ্যাসের দাবিতে বিএনপির মানববন্ধন 

সাইফুল ইসলাম,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে খাল সংস্কার দখল মুক্ত ও পুনরায় খনন এবং গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছে তারা। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে নোয়াখালীবাসী। বর্ষা মৌসুমে এ বছরও নোয়াখালীর মানুষ পানির নিচে বসবাস করতে হবে। নোয়াখালী খাল পুনরায় খনন না করা হলে এবং দখলমুক্ত না করা গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। নোয়াখালী খালের মুখপাতে বামনী নদীর সাথে নোয়াখালী খাল দখল করে কয়েকশ একর জায়গায় আওয়ামী লীগের সময় তাদের নেতা কর্মীরা মাছের প্রজেক্ট তৈরি করে রেখেছে। এ কারণে পানি নিষ্কাশন হওয়া সম্ভব হয় না।

বক্তারা আরও বলেন, খাল দখল নিয়ে আমাদের দুঃখের শেষ নাই। গত বছর এই খাল নিয়ে আন্দোলন করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ব্যক্তি নিহত হয়। তারপরেও যদি প্রশাসন এবং সেনাবাহিনী খাল খনন ও দখলমুক্ত করার উদ্যোগ না নেয় তাহলে এটা নোয়াখালীর মানুষ মেনে নেবে না। আমরা উপজেলা ও জেলা প্রশাসনকে সতর্কবার্তা দিচ্ছি যথাসময়ে খাল খনন না হলে এই দাবিতে প্রয়োজনে জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করে রেখে হলেও জনগণের এ দাবি আদায় করে ছাড়বো।বক্তারা আরো বলেন কবিরহাট পৌর মেয়র জহুরুল হক রায়হান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে গ্যাস দিবে বলে কিন্তূ গ্যাসের ছিটে ফোটা ও পায় নি। তাই প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত যেন গ্যাস সরবরাহ করে কবিরহাট বাসীকে।

পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, বিগত দিনে ক্ষমতার দাপটে স্থানীয় ভূমিদস্যুরা খালের দুইপাশে অবৈধ প্রক্রিয়ায় খাল ভরাট করে দোকান নির্মাণে খাল দখলে নিয়ে নেয়। এতে স্থানীয় এলাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, আমাদের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালীর অবৈধ খাল দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।অন্যদিকে, এ বছর বর্ষা মৌসুম আসার আগে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জেলার ডিসি থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উদ্যোগ নিয়ে নোয়াখালী খালসহ সব ধরনের খাল দখলমুক্ত না করে তাহলে সামনের দিকে আরো কঠিন আন্দোলনের ডাক দেবেন বলে মানববন্ধনে বক্তারা জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতের রহমান হাসান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলাতে হোসেন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন,সদস্য সচিব আবদুল বাসেদ হিরণ, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন  সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

1

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এম
গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান এই প্রথমবার ভোট দিলেন।
এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোট প্রদান করেন। জাইমা রহমান এবারই প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।