শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২

ভাসানচরকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামস্থ হাতিয়ার সামাজিক সংগঠন গুলোর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:০৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ভাসানচরকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামস্থ হাতিয়ার সামাজিক সংগঠন গুলোর মানববন্ধন

মামুন রাফী, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অধীনে নেয়ার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করেছে হাতিয়ার চট্টগ্রামস্থ সামাজিক সংগঠন হাতিয়া যুব কল্যাণ সোসাইটি, ছাত্র যুব পরিষদ চট্টগ্রাম, জনকল্যাণ সমিতি চট্টগ্রামসহ অন্যান্য সংগঠন সমূহ।

বুধবার ( ৯ এপ্রিল) বিকেল ৩ টায় হাতিয়া ছাত্র যুব পরিষদের সভাপতি আকতার হোসেন এর সভাপতিত্বে হাতিয়া যুব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মনিরের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে হাতিয়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত বক্তাগণ বলেন- ভাসান চর বাংলাদেশ সরকারের ২০২১ সালের গেজেট অনুযায়ী এটি নোয়াখালী জেলার ১০ম থানা ও হাতিয়া উপজেলার অন্তর্গত। এটি হাতিয়া উপজেলার প্রাচীন ভূমি যা নদী গর্ভে বিলিন হওয়ার পর জেগে ওঠে এবং এটি জেগে ওঠার পর থেকে হাতিয়া উপজেলার বন বিভাগ কর্তৃক রক্ষনাবেক্ষন ও বনায়ন করা হয়।

একটি মীমাংসিত ও প্রতিষ্ঠিত বিষয়কে ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিস কর্তৃক সন্দ্বীপের পক্ষে এক পাক্ষিক প্রতিবেদন প্রকাশ করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

অন্তবর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবিরের সমালোচনা করে কেউ কেউ বলেন ফাওজুল কবির সারাদেশের উপদেষ্টা, তার জন্মস্থান সন্দীপ হওয়ায় মীমাংসিত একটি বিষয়কে উসকে দিচ্ছেন। এতে তিনি প্রমান করেছেন তিনি বাংলাদেশের উপদেষ্টা নন, তিনি সন্দ্বীপের উপদেষ্টা।

এ সময় অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুদ্দিন, উপদেষ্টা এড. আকতার হোসেন, এড. মাহাবুবুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রফিক উদ্দিন, হাতিয়া বিএনপির সহ-সভাপতি স্বনামধন্য ব্যবসায়ী আবদুর রহমান, হাতিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু শাহরিয়ার নোমান, ইন্জিনিয়ার নুরুন্নবী, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, শিক্ষক এনায়েত হোসেন, আলতাফ হোসেন হাতিয়া যুব কল্যান সোসাইটি সভাপতি নিজাম উদ্দিন, সাংবাদিক নুর উদ্দিন, এনাম উদ্দিন, এডভোকেট সোহরাব হোসেন, এড. আকতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফ, এজিএম বাপ্পি, ছাত্র অধিকার পরিষদ চবির সভাপতি তামজিদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ হাবিব, হাতিয়া বুড়িরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি মোঃ হ্যাপি, হাতিয়া যুব কল্যাণ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, সংগঠনের সহ-সভাপতি মাকসুদ রহমান, আবদুর রহিম, ইমতিয়াজ উদ্দিন, রাকিব, আঃ জলিল, ফরহাদ উদ্দিন, আরেফিন প্রমুখ।

1

মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এম
মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দিনাজপুর কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। শনিবার(৭ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকালে কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার নিজ বাসভবন থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে দিনাজপুর কারাগারে বন্দী ছিলেন।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য ছিলেন।

1

শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম
শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদকঃ

শিবচর মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার ৯নং ওয়ার্ডের খানকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত শিশু আদনান ওই এলাকার সৈয়দ জনির ছেলে।
​ঘটনার বিবরণ: পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পাশের একটি পুকুরে পড়ে যায় আদনান। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়।
​দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আদনানকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পুলিশের বক্তব্য: শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
​ছোট শিশুদের ক্ষেত্রে এই ধরণের দুর্ঘটনা রোধে আমাদের সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন।

1

ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ গড়ার প্রতিশ্রুতি পীর সাহেবের চরমোনাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম
ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ গড়ার প্রতিশ্রুতি পীর সাহেবের চরমোনাইয়ের

 

​ এস এম সোহাগ কাজী =মাদারীপুর জেলা প্রতিনিধি:

​ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল সবুজ বাংলা বা ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেও তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এ দেশে প্রকৃত ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে।
​বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বক্তব্যের মূল বিষয়সমূহ:
​জনসভায় মুফতি রেজাউল করিম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ইসলামের সুশাসন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন:
​একমাত্র বিকল্প: তিনি দাবি করেন, দেশের একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে নির্বাচন করছে এবং ভোটারদের ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
​ তার মতে, সুনির্দিষ্ট নীতি ও যোগ্য নেতা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
​ইসলামের মানবিক রূপ: পীর সাহেব বলেন, “ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সব মানুষ এমনকি একটি পিঁপড়িকার স্বাধীনতার গ্যারান্টিও ইসলাম দেয়।”
​ তিনি অভিযোগ করেন, অতীতে অনেক নেতার নীতি দেখা গেলেও বাস্তবে মানুষ যা চায়, তার প্রতিফলন ঘটেনি।
​​মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন:
​মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম: সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
​মাওলানা লোকমান হোসেন জাফরী: কেন্দ্রীয় দফতর সম্পাদক।
​মাওলানা আকবার হোসাইন: প্রার্থী, মাদারীপুর-১ আসন।
​মাওলানা আলী আহমাদ চৌধুরী: প্রার্থী, মাদারীপুর-২ আসন।
​মাওলানা আজিজুল হক: প্রার্থী, মাদারীপুর-৩ আসন।
​বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।