সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ ১৪৩২
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ ১৪৩২

সাভারে কথিত সাংবাদিকত ছাত্র হত্যার মামলার আসামি অবশেষে নারায়ণগঞ্জ থেকে লেগুনা আপেল গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৮:৫০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সাভারে কথিত সাংবাদিকত ছাত্র হত্যার মামলার আসামি অবশেষে নারায়ণগঞ্জ থেকে লেগুনা আপেল গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল, সাভারঃ

সাভারে ষষ্ঠ শ্রেণী পাস না করেই বাবার পেশা কসাই ও লেগুনার ড্রাইভার হিসেবে পেশা শুরু করে পরবর্তীতে ছিনতাই, চুরি, ডাকাতি, পাঁচ নারীকে ধর্ষণসহ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে এক সময় আন্তজেলা ডাকাত দলের সদস্য হন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। দীর্ঘদিন পর এ পেশায় অপকর্ম করে খ্যাতি হিসেবে ডাকাত দলের সর্দার হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে “আপেল ভাইয়ের দল” নামে একটি ডাকাত দল গড়ে নিজেকে নতুন নামে আত্মপ্রকাশ করেন। গ্রেপ্তার হয়ে কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে আওয়ামী পন্থী আজকের সংবাদ নামে একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাভার প্রতিনিধি বনে যান তিনি। শুরু করেন কথিত সাংবাদিকতার নামে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা দুই ডজন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এবং আটজন পেশাদার সাংবাদিককে হত্যা চেষ্টাকারী, পাঁচ নারীকে ধর্ষণকারী, ৫ বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও আন্তজেলা ডাকার দলের সর্দার আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষায়িত ইউনিট এলিট ফোর্স র‍্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ এলাকা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করা হয়।তিনি সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুকরু কসাইয়ের ছেলে। রবিবার বিকালে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশ জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। এই মামলায় এজাহারভুক্ত আসামী আন্তজেলা ডাকাত দলের সর্দার কথিত সাংবাদিক আপেল মাহমুদ। ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে প্রথমে শশুর বাড়ি পাবনা, পরে বগুড়া ও সর্বশেষ নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন পলাতক এই অপরাধী। বারবার স্থান পরিবর্তন করায় ৫ দিন অপেক্ষার পর রবিবার (১৩ এপ্রিল) দুপুরে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘সাংবাদিকতার আড়ালে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলের মতো আওয়ামী সন্ত্রাস প্রেমী এ ধরনের অপরাধীদের ধরা শুরু হয়েছে, একে একে এসব অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আপেলের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে একাধিক হত্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের নানা অপকর্মের তথ্য গণমাধ্যমে তুলে ধরতেন সাভারের স্থানীয় সাংবাদিক মতিউর রহমান ভান্ডারী, সোহেল রানাসহ অন্য সাংবাদিকরা। পাল্টা রাজীবের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করতেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। রাজীবকে খুশি করতে গত বছরের ১৫ই মে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করিয়ে পুরস্কার স্বরূপ বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিত্ব ও সাভার উপজেলা থেকে তিন মাসে ৬ লাখ টাকার বিজ্ঞাপন বাগিয়ে নেন আপেল মাহমুদ।

এছাড়াও সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবের বিরুদ্ধে গুজব ছড়িয়ে হয়রানি, সাভার প্রেসক্লাবের বিরুদ্ধে অপপ্রচার, সাংবাদিক ইমদাদুল হক ও রওশন আলীর বিরুদ্ধে অপপ্রচার, সাংবাদিক আব্দুস সালাম, মবিনুর রহমান, শামীম হোসেনকে মামলা দিয়ে হয়রানি ও হত্যাচেষ্টা, সাংবাদিক সুফিয়ান ফারাবীকে নির্যাতন ও কাজী রেজাউল করিমকে হত্যাচেষ্টা, মানবাধিকার কর্মী সোনাম উদ্দিনকে নির্যাতন করে হত্যাচেষ্টা, সাভার পৌরসভার জামসিং এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে আপত্তিকর ভিডিও ধারণের পর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও বাধা দেওয়ায় গৃহবধূর বাবা ইসমাইল হোসেন, গৃহবধুর ছোট ভাই ও প্রবাসী স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন, সাভার পৌরসভার ভাটপাড়া কাঠালবাগান এলাকার গার্মেন্টস কর্মী দুই বোনকে ধর্ষণ, রেডিও কলোনি এলাকার নয়াবাড়ি মহল্লার এক কিশোরীকে ধর্ষণ, তিতাস গ্যাসের এক ঠিকাদারের মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও পরে জোরপূর্বক বিয়ে,  সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একটি মসজিদের দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে টাকা চুরি করে আত্মসাত, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি নেতা খোরশেদ আলমের বাড়িতে ডাকাতি, ক্যামেরা পার্সন নয়নের ক্যামেরা ছিনতাই, ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভির বাড়িতে ডাকাতি, বিএনপি নেতা আব্দুর রহমানের বাড়িতে ডাকাতি, দৈনিক ফুলকি অফিসে ভাঙচুর ও লুটপাট, চাঁদা না পেয়ে ভাটপাড়া এলাকার বিকাশ দোকানদার দেলোয়ার হোসেনকে জঙ্গি সংশ্লিষ্টতার মামলা দিয়ে হয়রানি, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে প্রকাশ্যে মারধর ও আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলের বিরুদ্ধে। ডাকাতি ও মারধরের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন এই প্রতারক।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা জুলাই ও আগষ্ট মাসে সাভার ও আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম সহযোগী সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীব ওরফে বিচি বাবা এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ওরফে ডিম সাইফুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় সাভার আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহীদ হন। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা করেন। এসব মামলায় আসামিদের ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

1

যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম
যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর -১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

রবিবার ( ৮ই ফেব্রুয়ারী ২০২৬) সকাল ৯ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মিটিং কক্ষে, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি
তবিবুর রহমান তবি ও ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী কে নিয়ে,স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার সাধারণ লেবার শ্রমিকদের কাছে দোয়া চাইলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,আগামী নির্বাচনে জয়ী হলে, বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের জন্য একটি আধুনিক মানের হসপিটাল নির্মাণ করবো,শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।

1

তাড়াশে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
তাড়াশে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত

সাহেদ আলী= সিরাজগঞ্জ :

১২ ফেব্রুয়ারির ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎রবিবার বিকেলে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এ জনসভাটি জনসমুদ্রে রুপ নেয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা মাঠে এসে জড়ো হন।স্লোগান,ব্যানার-ফেস্টুন ও ধানের শীষের প্রতীকে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
‎এ জনসভায় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ভিপি আয়নুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন।
‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্ময় খন্দকার সেলিম জাহাঙ্গীর।সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র,জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন,
‎‎জনসভাটি সঞ্চালনা করেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
‎তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,উপজেলা যুবদলের  আহব্বায়ক এফ এম শাহআলম, সদস্য সচিব রাজীব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব সাইফুল খান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব হাসান মির্জা সহ
‎উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।


1

হাসপাতাল থেকে ফিরেই আকবর আলীর নির্বাচনী মাঠে বিএনপি নেতা আফছার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
হাসপাতাল থেকে ফিরেই আকবর আলীর নির্বাচনী মাঠে বিএনপি নেতা আফছার

সাহেদ আলী=সিরাজগঞ্জ :

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী তার সহধর্মিনী ও নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তাকে বিজয়ী করতে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার,সুতাহাটি বাজার,চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার,অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন।
আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লায় বিভিন্ন বাজার ও গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে ভোট প্রার্থনা ও মতবিনিময় সভা করেন। উল্লাপাড়া-সলঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী নির্বাচিত হওয়ার পর সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতির আশ্বাস দেন। আফছার উদ্দিন জানান,গত ২৭ জানুয়ারী রাতে হঠাৎ স্ট্রোক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলাম। আল্লাহর রহমতে আমি কিছুটা সুস্থ হয়ে আবার আপনাদের কাছে এসেছি। আমার খুব ভালো লাগছে অনেকেই আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং সবার আন্তরিক দোয়ায় আল্লাহ পাক আমাকে সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন। এ জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন,উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের উন্নয়নের রুপকার এম আকবর আলীর জন্য দোয়া ও ধানের শীষে ভোট চাইতে এসেছি। নিশ্চয়ই তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের জন্য ভালো কিছু করবেন। এ সময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার,কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক হাফিজুর রহমান সরকার, ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী আব্দুল মালেক মেম্বর,থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ,যুগ্ম আহবায়ক আহবায়ক এম আরিফুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা,থানা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা-সহ প্রমুখ।