শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

লংগদু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানা অনিয়ম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:২১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
লংগদু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানা অনিয়ম

মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধি

লংগদু একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের শেষ নেই। দূর দূরান্তে থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা নিতে এসেও ফিরে যাচ্ছেন, সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। হাসপাতালে ভর্তির হলেও নেই কোন এমবি বিএস ডাক্তার নেই কোনো চিকিৎসা সেবা, উপজেলার হতদরিদ্র আর্থিক অসচ্ছলত মানুষগুলো ডাক্তার না থাকায় এবং সঠিক সেবা না পাওয়ার ফলে শহর মুখি হতে হচ্ছে।

রাঙামাটি জেলা লংগদু উপজেলার একমাত্র সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানা অতিনিয়ম। সেবার নামে হচ্ছে অজুহাত, কর্মচারীরা হচ্ছেন ডাক্তার। যেখানে ডাক্তার রোগীর সেবা দিবে সেখানে কর্মচারী হয়ে নিজেই চিকিৎসা সেবা দিচ্ছে।

তথ্য মতে দেখা যায় হাসপাতালে কর্মরত নাইট গার্ড কাসেম মাথায় আঘাতপ্রাপ্ত রোগীর অস্ত্রোপাচার নিজেই করছে। তিনি নাইট গাইড হয়ে কিভাবে রোগীর টিটমেন্ট নেয়। এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগ উঠে এসেছে। আহত রোগীদের কাছ থেকে টাকার বিনিময়ে হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট দেওয়ার অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।

এ ছাড়াও হাসপাতালের আশেপাশে প্রচুর ময়লা আবর্জনা, মশা মাছি দুর্গন্ধ ছড়াচ্ছে এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ, অবহেলিত হচ্ছে চিকিৎসারত অসুস্থ রোগীরা।

হাসপাতালে রোগীরা নিয়মিত ওসুধ পায় না, হাসপাতালে ওসুধ থাকার পরেও রোগীদের বাহির থেকে কিনে নিয়ে আসতে হয়। অথচ অসংখ্য মেয়াদ উত্তীর্ণ ওসুধ হাসপাতাল কক্ষে ফেলে রাখতে দেখা যায়।

পার্বত্য রাঙামাটি লংগদু জনবহুল একটি উপজেলা। যেখানে ৭ টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা, প্রায়ই লক্ষদিক লোকের বসবাস। তথ্যমতে জানা যায় লংগদু স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ সয্য বিশিষ্ট, এবং ১১১ জন লোকবল থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে ৫৩ জন। নামে ৫৩ জন থাকলেও বাস্তবে হাসপাতালে ১৫ থেকে ২০ জন। তবুও কর্মচারী কর্মকতা সঠিক ভাবে অফিসে উপস্থিত থাকেনা। এসব ব্যাপারেও হাসপাতাল উর্ধ্বতন কর্মকর্তাদের নেই কোন পদক্ষেপ। এছাড়াও হাসপাতালটিতে এক্সরে মেশিনও রেড়িগ্রাফার থাকলেও নেই কোনো এক্সরে কার্যক্রম এটি পরিচালনা করার লোক নিয়োগ থাকলেও এ কার্যক্রম কতটুকু তা সরেজমিনে গেলে দেখা যায় রুম সম্পন্ন হচ্ছে অথচ ৩০ বছর যাবৎ সরকারি বেতন ভুক্ত জনবল থাকলেও নেই এখনো তা কার্যকর।

নানা প্রতিকূলতার মধ্যও দূর্গম উপজেলা লংগদুতে ২০১৮ সালে ৩১ শয্য থেকে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নতি করা হয়। কিন্তু হাসপাতাল ভবন করা হলেও ঠিকাদার প্রতিষ্ঠান এখনোও তা বুঝিয়ে দিতে পারেননি। সঠিক তদারকি না থাকার ফলে এভাবে পড়ে রয়েছে হাসপাতাল ভবনটি। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন চলতি মাসেই ঠিকাদার প্রতিষ্ঠান হাসপাতাল হস্তান্তর করবে বলে আশ্বাস দেন, এবং জনবল সংকট ও সেবার মান আরোও উন্নত করা হবে বলে জানান।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।