রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নাগরপুরে গণসংযোগ ও বই বিতরন করলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী-লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:০৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নাগরপুরে গণসংযোগ ও বই বিতরন করলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী-লাভলু

মো.শুকুর আলী,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ধুবড়িয়া,ভাদ্রা, দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ করেছেন।

২৩ এপ্রিল ২০২৫ বুধবার বিকেলে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষ করে, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আলোচনা সভা ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে।

দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জিল্লুর রহিম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আওয়াল লাভলু বলেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে অন্তর্ভুক্তিমুলক একটি বৈষম্যহীন ও সম্প্রীতিমুলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুন:প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রতিষ্ঠানিক রুপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা,সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা সহ ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

সেই সাথে বিএনপির নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে, বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিলে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন। (নাগরপুর – দেলদুয়ার) টাঙ্গাইল-৬ আসনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তারপক্ষেই কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট, সাবেক জিএস ইকবাল কবির রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক(ভারপ্রাপ্ত)নাজমুল হক স্বাধীন,সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, এলিম মাহমুদ, আজিজুর রহমান।নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকরছিদ্দিক,নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

1

নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালত পাঠানো হবে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান , আমার চাচাতো বোন দুপুরে বাড়ীর পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো এসময় ভুট্টা বোঝাই ব্যাটারি চালিত অটোভ্যান চাপা দিলে শরীলের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।পরে আহত আঁখি মনিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলা কালিন বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: