বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১২:১৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার

 

উজ্জ্বল কুমার:

গত ২৩ এপ্রিল,২০২৫ খ্রিঃ রাতে সাপাহার থানাধীন নোচনাহার বাজার থেকে জনৈক মোঃ সাদিকুল ইসলাম (৩২) তার নিজের অটো চার্জার চালিয়ে বাড়ি ফেরার পথে সাপাহার থানাধীন ইলিমপুর ব্রীজের নিকট রাস্তার পাশে
ওৎপেতে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিমের টমটম থামিয়ে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে টমটমটি ছিনতাই করে নিয়ে যায়।

এ সংক্রান্তে সাপাহার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য , অপর একটি ঘটনায় একই ডাকাত দল গত ২৫/০৪/২০২৫খ্রি. দিবাগত রাতে অনুমান পোরশা থানাধীন
মশিদপুর এলাকা হতে চালককে এলোপাতাড়ি মারপিট করে একটি অটো চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তেও পোরশা থানায় অন্য একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত মোঃ সেলিম বহুল আলোচিত সাপাহার উপজেলা জামায়াত এর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা ডিবির একাধিক টিম সাড়াশি অভিযান পরিচালনা করে গত ২৭/০৪/২০২৫ তারিখে উক্ত আসামীদেরকে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করে।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নওগাঁ জেলার সংগঠিত একাধিক ডাকাতি এবং দস্যুতা ঘটনার সাথে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উল্লেখ্য যে, কুখ্যাত ডাকাত মোঃ
আব্দুল জব্বার এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি ডাকাতি ও চুরি মামলা, মোঃ নুরুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি ডাকাতি ও চুরি মামলা এবং মোঃ সেলিম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৮ টি ডাকাতি ও
চুরি মামলা রয়েছে।

আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্যের নাম ও ঠিকানাঃ
১। মোঃ আব্দুল জব্বার (৪০), পিতা-মোঃ আব্দুল হাকিম, সাং-সোভাপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ, ২। মোঃ নুরুজ্জামান (৪০), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-পাথরপূজার, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ,
৩। মোঃ সেলিম (৩০), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-ধবলডাঙ্গা, থানা-সাপাহার, জেলা-নওগাঁ।

লুন্ঠিত অটো চার্জার ভ্যান/টমটম ক্রয়-বিক্রয়ের সহিত জড়িত সদস্যদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ শহিদ খান (৩৪), পিতা-মোঃ আলম খান, ২। মোঃ কাওছার আলী মৃধা (২৪), পিতা-মোঃ পরেশ আলী মৃধা, উভয় সাং-উত্তর কাঞ্চন, ৩। মোঃ আব্দুল মতিন মোল্লা (৫০), পিতা-মোঃ তমিজ উদ্দিন মোল্লা,
সাং-কালিকাপুর, ৪। মোঃ জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত ময়েন উদ্দিন, সাং-কামারকুড়ি, ৫। মোঃ আজিজুল মন্ডল (৬৪), পিতা-মৃত সোলায়মান মন্ডল, সাং-শ্রীরামপুর, সর্ব থানা-মান্দা, সর্ব জেলা-নওগাঁ।

উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
১। একটি অটো চার্জার ভ্যান
২। অটো চার্জারের ১৯টি ব্যাটারি’সহ ১৫০ কেজি ওজনের অন্যান্য যন্রাংশ।। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওগাঁ #

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।