বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দরা জেলা প্রশাসকে স্মারকলিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দরা জেলা প্রশাসকে স্মারকলিপি

 

স্টাফ রিপোর্টার: (ফেনী)

ফেনীতে মাদককারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলার বাদী ইউপি সদস্য রহিম উল্ল্যাহর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

১৮ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি তুলে দেন।

এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

স্মারকলিপিতে সাংবাদিক নেতারা বলেন, একজন আত্মস্বীকৃত মাদককারবারির মিথ্যা মামলা নিঃসন্দেহে মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাত। সেই মাদককারবারি রহিম উল্যাহ ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদস্য। এমন ব্যক্তির জনপ্রতিনিধিত্ব ওই জনপদের জন্য বড় হুমকি। এর আগেও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটে। তাকে একদল সন্ত্রাসী মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় থানায় মামলা হলেও প্রধান আসামি এখনো প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, আত্মস্বীকৃত মাদককারবারির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং দৈনিক ফেনীর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে আপনার ভূমিকা কামনা করছি। একইসঙ্গে গণমাধ্যমের ওপর মামলা-হামলার এমন আঘাতে ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা চরম উদ্বেগ প্রকাশ করছে।

এ সময় জেলা প্রশাসক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। এর আগে গতকাল রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের একটি প্রতিনিধিদল ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনা অবহিত করে উদ্বেগ প্রকাশ করেন। পরে পুলিশ সুপার সেই আত্মস্বীকৃত মাদককারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

এর আগে গত বুধবার (২৩ এপ্রিল) ইউপি সদস্য রহিম উল্ল্যাহ বাদী হয়ে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে এক নম্বর আসামি করে ফেনী আদালতে এ মামলা করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমিন রিজভী। এ ছাড়া মামলায় দৈনিক ফেনীর রিপোর্টার হিসেবে দেখানো হয়েছে মামুনুর রহমানকে, ঢাকা পোস্টের রিপোর্টার হিসেবে দেখানো হয়েছে জামশেদ আলম অনিক ও ওমর ফারুক নামে দুজনকে-বাস্তবে এদের কেউ এজাহারে উল্লেখিত পদে নেই।

মামলার এজাহারে নিজেকে জাতীয়তাবাদী দলের কর্মী ও আওয়ামী লীগ সরকারের সময়ের ইউপি সদস্য উল্লেখ করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন মাদককারবারি রহিম উল্ল্যাহ।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) ফুলগাজীর পুরাতন মুন্সির হাট বাজারের মেইন রোডে জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন মহি খন্দকার সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে। উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী আনোয়ার , অনিক, মজিব সহ ১৫/২০ জন মিলে হামলা চালিয়ে মোবাইল সহ নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায়। দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে মাদককারবারি হিসেবে ফুলগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্ল্যাহ সহ বেশ কয়েক জনের নাম ওঠে আসে। ‘সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন পেশাই এটি’ শিরোনামে মাদক কারবার, চোরাচালান ও মানবপাচার চক্র নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট ও স্থানীয় পত্রিকা দৈনিক ফেনী।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।