বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চুরি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

আশুলিয়ায় একটি বাড়ীর জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ ১৭ হাজার টাকা চুরি হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যমকর্মীদের কাছে এবিষয়ে তথ্য দেন। এরআগে শনিবার (২৬ শে এপ্রিল) বিকাল ৩.৩০ থেকে রাত ৯টার মধ্যে আশুলিয়ার গাজিরচট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এঘটনায় থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বাবা একজন গ্রীস প্রবাসী। আমরা দুই ভাই ও দুই বোন। বোনেরা তাদের শশুর বাড়িতে থাকে। ২৩শে এপ্রিল আমার দাদা মারা যায়। এই খবর শুনে আমার মা এবং বড় ভাই কুমিল্লায় চলে যায়। আর আমি বাড়িতে ছিলাম। ২৬ শে এপ্রিল (শনিবার ৩.৩০ মিনিটের সময়) প্রাইভেট পড়তে যাই। সেখান থেকে আমার বাসায় ফিরতে একটু দেরী হয়। এ সময়ের মধ্যে আমার মা কুমিল্লা থেকে রাত ৯টার সময় বাসায় ফিরে আসেন। এরপরে আমার মা আমাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলে। আমি দেরী না করেই বাসায় চলে আসি। এসে দেখি দুই রুমের দুই জানালার গ্রীল কাটা এবং আলমারির দরজা আলাদা করা ও ওয়ার্ড ড্রোপ এর ড্রয়ারের তালা ভাঙা দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি, আমার বড় বোন জামাইকে ইতালি পাঠানোর জন্য ৭ লাখ ১৭ হাজার টাকা আলমারিতে রাখা ছিলো। ওই টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নেই। সব চুরি হয়ে গেছে। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) মো: নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এর প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা উদঘাটন করার জন্য, যা যা করা দরকার, তাই করবো।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।