শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে প্রতরণার মাধ্যমে প্রবাসীর পরিবার থেকে বিপুল পরিমান অর্থ আদায়ের মূলহোতা আফজাল সাতক্ষীরা থেকে গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৫:১৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোরে প্রতরণার মাধ্যমে প্রবাসীর পরিবার থেকে বিপুল পরিমান অর্থ আদায়ের মূলহোতা আফজাল সাতক্ষীরা থেকে গ্রেফতার

মনা যশোর প্রতিনিধিঃ

গত ইং ০৩/০৫/২০২৫খ্রিঃ বাদী মোঃ ফজর আলী(৫৬), মনিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, গত ইং ১১/০৪/২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৮.২০ ঘটিকায় বাদীর হোয়াটসঅ্যাপ নাম্বারে তার মালয়েশিয়া প্রবাসী ভাই জিয়াউরের নাম্বার থেকে কল দিয়ে বলে তার ভাই সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে আশঙ্কাজন অবস্থায় বর্তমানে সেখানকার একটি হাসপাতালে ভর্তি আছে এবং তাকে উন্নতর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তখন বাদী তার পরিচয় জানতে চাইলে, সে বলে প্রবাসে বাদীর ভাই আর সে একই কোম্পানিতে কাজ করে।

এমতাবস্থায় বাদী বিষয়টি তার ভাইয়ের স্ত্রী শাকিলা বেগম(৪৪), কে জনায় এবং বাদী উক্ত নম্বরে কল দিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে চাইলে আসামিরা জানায় তার ভাইয়ের অবস্থা ভালো না, সে বর্তমানে আইসিইউতে ভর্তি আছে।

এরপর বাদী ডিজিটালি মানি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট ১০,৭৬,৯২০/-(দশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত বিশ) টাকা তাদের নিকট পাঠিয়ে দেয়।

পরবর্তীতে গত ইং ১২/০৪/২০২৫খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকায় বাদীর ভাই জিয়াউর তার স্ত্রীর নাম্বারে কল করে, তখন বাদী তার অসুস্থতার কথা জিজ্ঞাসা করলে সে সুস্থ আছে মর্মে জানাই এবং গত দুই দিন কোম্পানির কাজের চাপে বাড়িতে কথা বলতে সময় পায়নি বলে জানায়। সে আরো জানায় এই দুই দিন কে বা কারা তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হ্যাক করেছিল।

তখন বাদী তাকে তার অসুস্থতা এবং চিকিৎসাবাবদ টাকা পাঠানোর কথা জানালে জিয়াউর বলে তার এমন কোন ঘটনা হয়নি। তখন বাদী সহ পরিবারের অন্যান্য সদস্যরা বুঝতে পারে তারা কোন প্রতারক চক্রের খপ্পরে পড়েছে।

বাদীর এমন এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরকে নির্দেশনা প্রদান করলে এসআই(নিঃ)/ দেবব্রত এর নেতৃত্বে একটি টিম ইং ০৩/০৫/২০২৫খ্রিঃ বিকাল ১৬.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া ধানাধীন আসামি মোঃ আফজাল হোসেন(৪২)কে তার নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করে।

এসময় তার হেফাজত হতে ০৮ (আট)টি মোবাইল, প্রতরণার কাজে ব্যবহৃত ৪০(চল্লিশ)টি সিম কার্ড ও আত্মসাৎকৃত নগদ ১,২১,৫০০/-(এক লক্ষ একুশ হাজার পাঁচশত টাকা) উদ্ধার পূর্বক জব্দ করে।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত ৪০টি সিম কার্ডের মধ্যে বাদীর নিকট হতে অর্থ গ্রহণকৃত ২৫টি সিম কার্ডের মিল পাওয়া যায়।

এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ আফজাল হোসেন, পিতা-মৃত নূর মোহাম্মদ সরদার, সাং- মির্জাপুর, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরা।

উদ্ধারঃ
১। ০৮টি মোবাইল,
২। ৪০টি সিম কার্ড,
৩। নগদ ১,২১,৫০০/-টাকা(আত্মসাৎকৃত)।

1

বকশীগঞ্জে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার স্বামী স্ত্রীসহ গ্রেফতার -৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার স্বামী স্ত্রীসহ গ্রেফতার -৩

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১- হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

শুক্রবার দিবাগত  রাত  ২টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,নিলাখিয়া ইউনিয়নে জানকিপুর সলইমন্ডলপাড়া আব্দুল বারেক ছেলে মোঃ আরিফ হোসেন (৩০), ও তার স্ত্রী রহিমা বেগম (২৫), কক্সবাজার জেলার রামু থানার জুয়াইনালা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।শনিবার তাদেরকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

1

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫৪ এম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন   উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জামালপুরে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের  টালিয়া পাড়া ও সাতভিটা  গ্রামে ১ হাজার ২৯৫ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামি ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

তিনি জানান, বর্তমান সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , বৃক্ষরোপন কর্মসূচি ও খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শনিবার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে আরো উপস্থিত থাকবেন জামালপুর জেলার আরো ৫ জন সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা ।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

1

নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) ও মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান এবং কনস্টেবল রিয়াজ উদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাথুরাসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।