বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

নওগাঁয় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর ১ হাজার ৪শ বিঘা সম্পত্তি ভূমি দুস্যুদের দখলে দেখার কেউ নেই প্রশাসন নিরব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:০৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁয় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর ১ হাজার ৪শ বিঘা সম্পত্তি ভূমি দুস্যুদের দখলে দেখার কেউ নেই প্রশাসন নিরব

 

উজ্জ্বল কুমার সরকার:

পতিত ফ্যা*সি*স্ট ভা*রতপন্থী অ*পশক্তি আওয়ামী লীগের লগি-বইঠা বাহিনীর দা*লাল অ*বৈধ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী এলাকার গড ফাদার, ত্রাস ও ভূমি দস্যু সাধন চন্দ্র মজুমদার ও তার দোসর নিয়ামতপুর-মান্দা এলাকার রাজখাড়া দেবোত্তর ষ্টেটের প্রায় ১ হাজার ৪শত বিঘা সম্পত্তিতে ওই দেবোত্তর সম্পত্তির দেবায়েতদের ঢুকতে দেয়নি। তারা জোরপূর্বক সমস্ত সম্পত্তি ভোগ দখল করেই যাচ্ছে।

২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ওই একই কায়দায় বিএনপির নামধারী কিছু ভূমিদস্যু সেই সম্পত্তি ভোগ দখলের পাঁয়তারা করছে। এমনটাই অভিযোগ করেছেন নিয়ামতপুর-মান্দা রাজখাড়া ষ্টেটের উত্তরাধীকারী জমিদার কালিপদ রায়ের নাতি অশোক রায় বাপ্পি (অমিত রায়ের ছেলে)। এই সকল সম্পত্তি কসবা মান্দার জমিদার কালিপদ রায় ও দেবিপদ রায়ের।

১৯৪৯ সালে জমিদারী প্রথা উচ্ছেদ হলে ১৯৫১ সালের ২ নং ইবি অ্যাক্টের চ্যাপ্টারের ৪ বিধি মতে বাংলা ১৩৬৩ সালে জমিদারের সকল সম্পত্তি সরকার অধিগ্রহন করে নেয়। দেবোত্তর ষ্টেটের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বোর্ড অব রেভিনিউ ১৯৭২ সালের ১৫ জুন আদেশ জানালে রাজশাহীর ডিসির কার্যালয়ে ২৫০/৭৫ ক্ষতিপূরণ কেস হিসাবে রুজু করা হয়। ১৯৭৯ সালের ৬ জুন ও ১৯৮৬ সালের ৬ নভেম্বর কেসটির নিস্পত্তি হয়। যার স্মারক নং রাজশাহী ডিসি কার্যালয় ৪৮৯ আরএম শাখা তারিখ ৫/৭/১৯৮৮।

ওই ক্ষতিপূরণ নিস্পত্তি বাবদ সরকার রাজখাড়া দেবোত্তর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতার নামে ২৫০/৭৫//০২/১৫/৯৮ স্মারকে ২০০২ সালের ২ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের ৪নং শাখার ২০০২-৮৮০ নং স্মারকে ১ নং খাস খতিয়ান থেকে১ হাজার ৪শত বিঘা সম্পত্তি তাদের পছন্দমত নিতে হাইকোর্ট নির্দেশ প্রদান করেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। ১ হাজার ৪শত বিঘার মধ্যে দীঘি, পুকুর ও চাষযোগ্য জমিও রয়েছে। হাইকোর্ট এও নির্দেশ প্রদান করেন যে, তাদের পছন্দ মত সম্পত্তি শ্রী শ্রী জয় কালি মাতার নামে হোল্ডিং খোলা ও খাজনা গ্রহনেরও । অথচ শ্রী শ্রী জয় কালি মাতা ও শ্রী শ্রী শরৎ কালি মাতা দেবোত্তর ষ্টেটের ওই সমস্ত সম্পত্তিতে বিগত ২০১১ সাল হতে ২০২৪ সালের আগষ্ট পর্যন্ত যেতে পারেনি। এখনও যেতে পারছেন না।

হাইকোর্ট ওই সব সম্পত্তি সরকারীভাবে ইজারা প্রদান থেকে বিরত থাকারও নির্দেশ প্রদান করেছেন। এ সমস্ত সম্পত্তি নিয়ামতপুর ও মান্দা উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়নে রয়েছে। অথচ এত বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত দেবোত্তর ষ্টেটের সেবায়েতগণ কোন সম্পত্তিতে যেতে পারছেন না।

অশোক রায় বাপ্পি আরো বলেন, আমরা দেবোত্তর সম্পত্তি কাগজ অনুযায়ী বুঝিয়ে নিতে গেলেই ভূমি দস্যুরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি হত্যারও হুমকি দিচ্ছে। আমি বিএনপির হাই কমান্ডের নিকট আকুল আবেদন জানাই,

শ্রী শ্রী জয় কালি মাতার নামে রাজখাড়া দেবোত্তর ষ্টেটের সম্পত্তি ন্যায় সংগতভাবে উদ্ধারের সার্বিক সহযোগতা করবেন বলে প্রত্যাশা করি। বিগত সরকারের দোসররা যেভাবে জবর দখল করে রেখেছিলো, এখন যেন তা না পারে সেই ব্যবস্থা গ্রহন করবেন। তা না হলে গুটি কয়েক বিএনপি নামধারী ভূমিদস্যুর কারণে বিএনপির মত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হবে।
নওগাঁ #

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।