বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২

নওগাঁর মহাদেবপুরে ভূমি জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে সেকেন্দার আলী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:৩৭ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁর মহাদেবপুরে ভূমি জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে সেকেন্দার আলী গ্রেফতার

 

উজ্জ্বল কুমার সরকার:

নওগাঁর মহাদেবপুরে ভ‚মি জালিয়াতি মামলায় আ.লীগ নেতা সেকেন্দার আলী ওরফে লিচু বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলা সদরের বরেন্দ্র অফিসের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। লিচু বাবু সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ভ‚মি জালিয়াত চক্রের মূল হোতা।

পতিত আ.লীগ সরকারের আমলে তার নেতৃত্বে একটি ভূমি জালিয়াত চক্র দীর্ঘদিন ধরে ভূমি জালিয়াতি, জমি দখল, চাঁদাবাজিসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় লিচু বাবুর এ বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করলেও চিহ্নিত চক্রটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় লিচু বাবু ভূমিদস্যুতা ও জালিয়াত চক্রটি বেপরোয়া হয়ে ওঠে।

লিচু বাবুর লাঠিয়াল বাহিনী গত ১৬ বছর সংখ্যালঘু স¤প্রদায়সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের জমি দখল করে তাদের উপর নির্মম নির্যাতন করত। তার ভয়ে এলাকায় মুখ খুলতে সাহস পেত না কেউ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর পরই এ চক্রের নেতৃত্বে থেকে লিচু বাবু অন্যের জমি ও দোকান দখল, চাঁদাবাজি এবং জাল দলিল তৈরির মাধ্যমে ভূমি জালিয়াতির বড় সিন্ডিকেট গড়ে তোলে। তারা আরো অভিযোগ করেন যে, লিচু বাবুর লাঠিয়াল বাহিনী স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য সুশিলা কর্মকার ও নয়ন কর্মকারের ভূমি দখল করে তাদেরকে নানা ভাবে নির্যাতন করেছে।

এছাড়াও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মনিরুজ্জামানের ভূমি দখলের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করেন।

এ ঘটনায় তিনি লিচু বাবুর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। লিচু বাবুর বিরুদ্ধে চেক জালিয়াতিরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, যা দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন রয়েছে।

জানা গেছে, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর মৌজায় আর এস-৬২৬ নম্বর খতিয়ানে ১৩৯৮ নম্বর দাগে ৫.২২ একর ভূমি লিচু বাবু সংশ্লিষ্ট ভূমি ও ভলিউম রেকর্ড অফিসের লোকজনের যোগসাজশে ১৯৭২ সালে মৃত ব্যক্তির নামে ভুয়া রেজিস্ট্রি দলিল তৈরি করে দখলের চেষ্টা করে।

এই ভূমির মূল মালিক মো. মোকছেদ আলী জানান, তারা এ ঘটনায় যুগ্ম জেলা দায়রা জজ নওগাঁ ১ম আদালত প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন।

দীর্ঘ ৪ বছর শুনানি শেষে গত গত বছর ৭ নভেম্বর বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় দেন। আদালত আওয়ামী লীগ নেতা লিচু বাবু গং কর্তৃক সৃষ্ট সমুদয় দলিল বেআইনি, ভুয়া, অকার্যকর ও এখতিয়ার বহির্ভূত ঘোষণা করেন।

এভাবে জাল-জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ নেতা লিচু বাবু আরও অনেকের জমি দখলে নিয়েছেন, যারা এখন দ্বারে দ্বারে ঘুরছেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, মো. মোকছেদ আলীর ভূমি প্রতিরোধ আইনে করা মামলায় আ.লীগ নেতা লিচু বাবুকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ #

1

শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

 

মোঃ রানা ইসলাম= ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট খুব শিগগিরই ১১ দলে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, এটি ঠাকুরগাঁও–১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে সুষম উন্নয়নের আওতায় আনা হবে। জামায়াতে ইসলামীর আমীরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও গতি সঞ্চার করবে।’
সম্প্রতি দেওয়া একটি রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। উক্ত বক্তব্যে নির্দিষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করা হয়নি। আর জামায়াতে ইসলামী আদর্শিকভাবে কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।’
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন ছেড়ে দিয়েছে। ইসলামী আন্দোলন বর্তমানে আমাদের জোটের অংশ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনই ১১ দল বলা যাচ্ছে না। তবুও আমরা বিশ্বাস করি, ১০ দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে আল্লাহর রহমতে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

1

যশোর বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
যশোর বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ ১৭ বছর পর” উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা
একসঙ্গে নেচে গেয়ে,বিএনপি’র মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল করেন।

বৃহস্পতিবার (২২শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় বেনাপোল স্থলবন্দর ও পৌর এলাকা জুড়ে যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল শুরু হয়।
মিছিলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজার হাজার নেতা কর্মীরা নিচে গিয়ে বিভিন্ন স্লোগানে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র ও উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।

মিছিল শেষে যশোর ৮৫/১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন গনমানুষের উদ্দেশ্যে বলেন,আমরা বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর আজ ধানের শীষের প্রতীকের প্রচার মিছিল করলাম, তাই অনেক ভালো লাগছে , বিগত আওয়ামী লীগের সরকার যা করে গেছে, আমরা তা করব না,আমাদের নেতা তারেক রহমান কোন হিংসা হানাহানির রাজনীতি করে না, তিনি চান দেশের মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে,তাই আমরা শার্শা উপজেলায় শান্তি চাই,আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে হলে,সকলে একসঙ্গে কাঁধ মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।

এসময় ধানের শীষের প্রচার মিছিলে অংশগ্রহণ করেন, শার্শা উপজেলার বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

1

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে জনাব মোঃ আজমুল হক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে এই মত বিনিময় সভা শুরু হয় । অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)ঢাকা মোঃ আজমুল হক ,মির্জাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে নির্বাচন বিশৃঙ্খলা মুক্ত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সকলেই কাজ করবেন । মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন , সহকারি কমিশনার ভূমি মোঃ তারেক আজিজ , মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ও সি )আব্দুল্লাহ আল মামুন সহ মির্জাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন ।