উজ্জ্বল কুমার:
নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার বিরুদ্ধে হাঁসুয়ার কোপ দিয়ে চাচাকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ।
নিহত চাচার নাম আশেদ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত রফিকুল ইসলামের মেজ ছেলে আর অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমন (৩২) নিহতের বড় ভাই নুর আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারে সকলে একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। চাচা আশেদ আলী ভাতিজা সুমনকে কোন এক বিষয়ে কাজের কথা বলেন। এতে ভাতিজা সুমন রাগান্বিত হয়ে পেছন থেকে হাঁসুয়া দিয়ে উপর্যুপরি আশেদ আলীর মাথায় আঘাত করে। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে। তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কি কারণে এমন ঘটনা ঘটালো তা আমারা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চল
নওগাঁ#
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||