বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক দূর্ঘটনায় দুই হাত হারিয়ে মুখ দিয়ে ছবি এঁকে জীবন সংসার চলে ইব্রাহিমের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:৫০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক দূর্ঘটনায় দুই হাত হারিয়ে মুখ দিয়ে ছবি এঁকে জীবন সংসার চলে ইব্রাহিমের

 

উজ্জ্বল কুমার সরকার:

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুটি হাত হারিয়ে ফেলেন ইব্রাহিম। অন্যদিকে তার দুই পা-ই অবশ। চিকিৎসার খরচ পল্লী বিদ্যুৎ নিলেও নেয়নি তার ভবিষ্যৎ জীবনের দায়িত্ব।

তারপরও হাল ছাড়েননি তিনি। তাই নিজেকে আবারও কর্মব্যস্ত করে তোলার জন্য নিজ চেষ্টায় ছবি আঁকা শেখেন। এরপর শুরু হয় হুইল চেয়ারে বসে ছবি আঁকার ব্যস্ততা।

মুখে তুলি। ঘাড় ঘুরিয়ে বারবার রং নিচ্ছেন আর একের পর এক নানা ছবি এঁকে চলেছেন। আর সে ছবি বিক্রির টাকায় নিজের চিকিৎসা ও সংসারের খরচ জোগাচ্ছেন ইব্রাহিম।

ইব্রাহিম মল্লিক নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামের মৃত নজর মল্লিকের ছেলে। বিধবা মা সুফিয়া বেগম, ভাই শহিদুল মল্লিক ও ভাবি সুলতানা মল্লিককে নিয়ে তার সংসার। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। তিনি চাকরি করতেন দিনাজপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে।স্থানীয় এলাকাবাসী জানায়,

ইব্রাহিম ভালোবাসেন গ্রাম বাংলা ও প্রকৃতির ছবি আঁকতে। কখনো ফুল, ফল, প্রাণিকুল আবার কখনো গুণী মানুষদের ছবি আঁকেন। তবে উপজেলাভিত্তিক এই ছবিগুলোর প্রদর্শনীর ব্যবস্থা না থাকায় ইব্রাহিম তার প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না।

যদি তিনি বড় পর্যায়ে কখনো তার প্রতিভা দেখানোর সুযোগ পান তবে তিনি একদিন দেশের সম্পদ হয়ে উঠবেন

এমদাদুল মল্লিক ইব্রাহিম জানান, ২০০৫ সালে দিনাজপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর দিনাজপুর সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের সিআরপিতে চিকিৎসা নেন ৮ বছর।

কিন্তু চিকিৎসায় পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। শরীর থেকে কেটে ফেলতে হয় দুই হাত। পা দুটি কাটা না লাগলেও হয়ে যায় অচল। তবে এসব প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি ইব্রাহিমের প্রতিভাকে।মুখ দিয়ে ছবি আঁকা প্রসঙ্গে ইব্রাহিম বলেন, সিআরপিতে থাকা অবস্থায় সবার কাছে শুনেছেন লাভলী নামে একজন মুখ দিয়ে ছবি আঁকতেন। লাভলীর সঙ্গে তার কখনো দেখা হয়নি। লাভলীর গল্প শুনেই অনুপ্রেরণা।

প্রথম দিকে ছবি আঁকতে বসলে মাথা ঘুরত। বমি করতাম। পরে সব ঠিক হয়ে যায়। এখন ঘণ্টার পর ঘণ্টা ছবি আঁকতে পারি। বেশি ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য আঁকতে।

তবে বর্তমানে বেশিক্ষণ ছবি আঁকতে পারি না। একটানা ছবি আঁকলে গায়ে জ্বর আসে। শরীরের সার্বিক পরিস্থিতিও খুব একটা ভালো নেই। বর্তমানে তিনি নিজ বাড়ির পুকুরপাড়ে বসে মুখের সাহায্যে পেন্সিল ও রং-তুলি দিয়ে ছবি আঁকেন।

তবে ছবির দাম নিয়ে দেন-দরবার তেমন একটা করা হয় না। বেশির ভাগ সময়ই একেকজন খুশি হয়ে যা দেন, তাই নেন।
তিনি আরও জানান, তিনি এখন মরা লাশ ছাড়া আর কিছুই নন।

তার শরীরের খুব সামান্য একটা অংশ সচল। দৈনন্দিন কাজ ও ছবি আঁকাতে সহযোগিতা করেন অসুস্থ মা, বড়ভাই ও ভাবি। জন্মের আড়াই বছর বয়সে তার বাবা মারা গেছেন। মা আছেন বলেই পরিবারের অন্য সদস্যরা খুব একটা খারাপ ব্যবহার করেন না। গ্রামের মানুষরাও তাকে খুব ভালোবাসে। তবে মায়ের অবর্তমানে কী হবে এই চিন্তার কোনো কূলকিনারা খুঁজে পান না এই শিল্পী।

মান্দা পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, বৈদ্যুতিক দুর্ঘটনায় ইব্রাহিমের দুই হাত কেটে ফেলা হয়। অন্যদিকে তার দুই পা অচল। তারপরও সে হাল ছাড়েননি। নিজ চেষ্টায় মুখ দিয়ে ছবি আঁকেন।

এতে ইব্রাহিমকে নিয়ে আমরা গর্ববোধ করি। উপজেলা প্রশাসন থেকে ইব্রাহিমের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, মাউথ পেইন্টার ইব্রাহিম বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারিয়ে ফেলে।
নওগাঁ #

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।