সুনামগঞ্জে মাশরুম চাষে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসে মাঠ দিবস পালিত

মো. শাহীন আলম:
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে শুক্রবার অনুষ্ঠিত হলো মাঠ দিবস।
আয়োজনে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন।
তিনি বলেন, “সুনামগঞ্জ কৃষিতে সম্ভাবনাময় জেলা। প্রযুক্তিনির্ভর মাশরুম চাষে কৃষকেরা পুষ্টি ও আয়—দুই দিক থেকেই উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, মাশরুম হালাল, পুষ্টিকর ও লাভজনক। হাওরে বর্ষায় পানি থাকায় বাড়ির আঙিনা বা আশপাশের জায়গায় মাশরুম চাষের আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।










