শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ পালনের লক্ষ্যে পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ ইরফান আলী:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ পালনের লক্ষ্যে ২৩ মে২০২৫ শুক্রবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন এত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল। পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ জাকির হোসেন হীরা-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম হাবিব, ১ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ২ নং ওয়ার্ড সভাপতি বাদল দেওয়ান, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল্লাহ, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ শামীম, ৫ নং ওয়ার্ড সভাপতি হাসিবুদ্দিন হাকি, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি জামাল হোসেন তুহিন, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিবুর রহমান বিপ্লব, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আইয়ুব আলী,
১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, ১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ১২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মুকুল প্রমূখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ পালনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার ১২ টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে মোনাজাত পরিবেশন করেন জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা এবং সর্বশেষে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।













