বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ ১৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:১৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ

মোঃ রেজুয়ান বাদশা,নবাবগঞ্জপ্রতিনিধি, দিনাজপুর :

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট”–এর আওতায় গত শুক্রবার গভীর রাতে পরিচালিত যৌথ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি।পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একাধিক দল একযোগে কয়েকটি স্থানে অভিযান চালায়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:মোঃ আব্দুল ওহাব – ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সদস্য। তিনি একটি হত্যা মামলার (মামলা নং-০৭, তারিখ: ২৬/০৮/২০২৪, ধারা: ৩০২/৩৪) আসামি।মোঃ ফিরোজ কবির চৌধুরী ওরফে প্রিন্স – নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয়ভাবে ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ খ্যাত বিতর্কিত নেতা। তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।শ্রী রিপন চন্দ্র রায় – ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদস্য।মোঃ কামরুজ্জামান – নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।মোঃ আবুল বাশার ওরফে রানা – ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।মোঃ আব্দুস ছগির – গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় (মামলা নং-০৪, তারিখ: ০৮/০১/২০২৫) দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ ধারা ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি সহিংস সংঘর্ষ এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের সঙ্গে জড়িত একটি ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়েছিল।নবাবগঞ্জ থানার ওসি বলেন, “আইনের চোখে সবাই সমান। রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ অপরাধ আড়াল করতে পারবে না। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”গ্রেফতারদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযানের পর নবাবগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অনেক সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।

1

উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

সাহেদ আলী= সিরাজগঞ্জ :

আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রার্থী এম,আকবর আলী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত হাজার হাজার জনতাকে। তিনি বলেন,এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সেবা করতে চাই।
উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে এম.আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহিন শওকত।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম,সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টারসহ অনেকে।
প্রধান অতিথি এ্যাড.শাহিন শওকত তার বক্তব্যে বলেন,জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।