নবাবগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের পথসভা, সরব ছিল জনসম্পৃক্ততা

মোঃ রেজুয়ান বাদশা – নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জে সফর অনুষ্ঠিত হয়। এ সফরকে কেন্দ্র করে নবাবগঞ্জ বাজার এলাকায় আয়োজিত পথসভায় জমে ওঠে জনস্রোত।
সারজিস আলমের নেতৃত্বে সফরসঙ্গী হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব এবং আবু সাঈদ লিওন। স্থানীয় নেতাদের সঙ্গে একত্রে তারা নবাবগঞ্জে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগে অংশ নেন।
পথসভায় উপস্থিত ছিলেন জনাব আল মেহরাজ শাহরিয়ার মিথুন, জনাব সোহেল রানা সাব্বির, আল আলিমুল রাজি (সভাপতি, এনসিপি নবাবগঞ্জ), নাজিব ছাইসম ও মো. গোলাম মোস্তফা (তারী নাই, এমসিপি, নবাবগঞ্জ)। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে এনসিপি নবাবগঞ্জ উপজেলা শাখা।
সভায় সারজিস আলম বলেন, “আমরা মাঠে নেমেছি শুধু রাজনীতির শ্লোগান দিতে নয়, জনগণের কাছে থেকে তাদের সেবাপ্রাপ্তির বাস্তবতা জানতে। বিভিন্ন থানায় সঠিকভাবে আইনশৃঙ্খলা রক্ষা হচ্ছে কিনা, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কার্যকর চিকিৎসা হচ্ছে কিনা—এসব সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
তিনি বলেন, “ভূমি অফিসের কার্যক্রম নিয়েও অনেক প্রশ্ন আছে। এসব বিষয়ে দলীয়ভাবে তথ্য সংগ্রহ চলছে এবং জনস্বার্থে প্রয়োজনে আমরা উচ্চ পর্যায়ে কথা বলব।”
এনসিপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দলটি ভবিষ্যতে আরও ৯শক্তিশালী ভূমিকা রাখতে পারবে—জনগণের আস্থার প্রতীক হয়ে। পথসভা ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি এবং আগ্রহ ছিল নজরকাড়া।













