রেজওয়ান বাদশা - নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ মারফিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মে (বুধবার) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত "ডেভিল হান্ট" নামক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবাবগঞ্জ উপজেলার বড় মাগুরা (পাকপাড়া) গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র মোঃ মারফিদুল ইসলামকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারফিদুল ইসলাম নবাবগঞ্জ থানার মামলা নম্বর–০৪, তারিখ–০৮ জানুয়ারি ২০২৫, জিআর নম্বর–০৪/২০২৫ মামলার এজাহারনামীয় ২৮ নম্বর আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪/৬ ধারায় গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযান শেষে পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||