বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া তিন বাংলাদেশিকে হস্তান্তর বিজিবির মাধ্যমে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৩৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া তিন বাংলাদেশিকে হস্তান্তর বিজিবির মাধ্যমে

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে নেত্রকোণার দুর্গাপুর বিজয়পুর সীমান্তের ১১৫২/এমপি পিলারের নিকট শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই হস্তান্তর হয়।
এ বিষয়ে ৩১ বিজিবির বিজয়পুর সামীন্ত ফাঁড়ির নায়েক শাহ আলম দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিন বাংলাদেশী হলেন—ময়মনসিংহের ফুলবাড়ী থানার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ সিরাজ উদ্দিন(৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা(২৫) ও পাবনার চটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৮)। তারা ২ জুন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
বিজিবি জানায়, সকাল পৌনে ৯ টার দিকে ৬ সদস্য করে বিজিবি ও বিএসএফের দলের ফ্ল্যাগ মিটিং হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে। মিটিং শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

1

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির আর নেই

এস এম সোহাগ কাজী – মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক, লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব ইয়াকুব খান শিশির আর নেই। তিনি আজ ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইয়াকুব খান শিশির মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক, দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
তার মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিক মহল, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান মাদারীপুরবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।