ময়মনসিংহ জেলাপ্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় ভিকটিমের পিতার দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে,বাদীর মেয়ে ভিকটিম একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রী। ভিকটিম ১৭ মে ২০২৫ খ্রি. রাত অনুমান ০১:৩০ ঘটিকায় তার পরিবারের লোকজনের অজান্তে বাসার কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে গেইট খুলে বের হতে চায়। কিন্তু রাত গভীর হওয়ায় বাসার গেইটে অপেক্ষা করতে থাকলে সেই সুযোগে বাসার কেয়ারটেকার মোঃ বাচ্চু মিয়া (৪৮) ভিকটিমকে তার রুমে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২, তারিখঃ ১৭/০৫/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ও সিপিসি-১, র্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল ০৪ জুন ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নারী ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ বাচ্চু মিয়া (৪৮), পিতা- মৃত আছত আলী, সাং- সবুজবাগ তল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||