বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

দীর্ঘ প্রতীক্ষার অবসান, দ্রুত শুরু হবে ধরমন্ডল মুক্তি সড়কের কাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ২:০৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, দ্রুত শুরু হবে ধরমন্ডল মুক্তি সড়কের কাজ

 

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়া হতে ১৭ কিলোমিটার দূরত্বে লাখাইয়ের মোড়াকুড়ি হয়ে নাসিরনগর উপজেলার ধরমন্ডল টু কালিগঞ্জ “মুক্তি সড়ক”
রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলে নিশ্চিত করেছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও ধরমন্ডল গ্রামের কৃতি সন্তান শফিকুল ইসলাম শফিক এলএলবি। তিনি জানান গত ০৩/০৬/২০২৫ ইং তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্তর্ভুক্ত কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া -চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়ক পুনর্বাসন ও প্রশস্তকরন এর আওতায় ৳ ৪,০২, ৯৯,৫৮৭(চার কোটি ২ লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত সাতাশি টাকা) নির্মাণ ব্যয়ে “মুক্তি সড়ক” স্কিম অনুমোদন করা হয়েছে।
এই স্কিমের আওতায় প্রায় ৬ কিলোমিটার “মুক্তি সড়ক” এর কাজ অনুমোদন হওয়ায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানের মাধ্যমে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নবাসির যানবাহন ও যাতায়াতে জনদুর্ভোগ, অবর্ণনীয় কষ্ট ও সিমাহীন দুঃখ দুর্দশা লাঘব হতে চলেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়,ব্যপক অনিয়ম ও দূর্নিতির মাধ্যমে মুক্তি সড়ক নির্মিত হয়। নির্মাণ ব্যয়ের মোটা অংকের টাকা আত্মসাৎ করে ঠিকাদার ও একটি রাজনৈতিক মহল ভাগাভাগি করে নিয়ে নেয়। এর পর ২০২২ সালের বন্যার পানিতে মুক্তি সড়ক ভেঙ্গে খান খান হয়ে যায়।রাস্তা জুড়ে খানা খন্দ, বড় বড় গর্ত, ধূলা বালিময় সড়কটি হয়ে উঠে অত্যান্ত বিপদজনক!

এদিকে সড়কটি অনুমোদন করতে গিয়ে সশ্লিষ্ট দপ্তরে বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকের অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তায় মুক্তি সড়ক নির্মাণের সুখবরটি সামনে আসতেই বুধবার সকাল হতে ধরমন্ডলবাসি আনন্দ ও উল্লাসে মেতে উঠেন।এর পাশাপাশি ব্যপক প্রশংসিত হচ্ছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক।
আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যেই মুক্তি সড়ক নির্মান কাজ দৃশ্যমান হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় প্রকল্প পরিচালক সিরাজুল ইসলামের স্বাক্ষর করা অনুমোদন পত্রটি ইতিমধ্যে অতিরিক্ত প্রকৌশলী, এলজিইডি, চট্রগ্রাম বিভাগ তত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি, সদর দপ্তর, ঢাকা, তত্বাবধায়ক প্রকৌশলী,এলজিইডি, কুমিল্লা অঞ্চল,নির্বাহী প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া,উপজেলা প্রকৌশলী, নাসিরনগর উপজেলা সহ সংশ্রিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, প্রকল্পের মেয়াদ হবে ৩৬৫ দিন অর্থাৎ কাজ শুরুর এক বছরের মধ্যেই সম্পন্ন হবে মুক্তি সড়ক।

1

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে,যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সব গ্রুপিং ভেদ ভেঙ্গে ধুয়ে মুছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের র্শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের র্শীষের পক্ষে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ সময় সকল নেতাদের মাঝে একটি মিলন মেলায় রূপান্তর সৃষ্টি হয়। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, তাই নিজের আপন ভাইয়ের চাইতেও দলের ভাইকে আমরা আপন ভাই মনে করি। এবং আমাদের উলাশী ইউনিয়ন আন্দোলন সংগ্রামে শার্শা উপজেলায় সব সময় এগিয়ে আছে।
তাই উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমি আহ্বান জানায়,আসুন রাগ অনুরাগ অভিমান ভুলে,
১২ ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন নাই, তাই সকলে মিলে মিশে প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে,মা বোনেদের কে ধানের শীষে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ”মা”’ মাটি মেহনতী মানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর পক্ষে নির্বাচন করি।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি সাখাওয়াত, সহ সভাপতি জমাত আলী মেম্বার,সহ সভাপতি মোঃ খোকন,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

1

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

1

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই যিনি ইতোমধ্যে ইন্তেকাল করেছেন সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি।