বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা-২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯:২৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা-২০২৫ অনুষ্ঠিত

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কৃষি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন ২০২৫) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম। তিনি বলেন, “বর্তমানে দেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য কন্দাল ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকরা এখন ধানের পাশাপাশি পানি কচু, মিষ্টি আলু, শালকসহ নানা রকম কন্দাল ফসল চাষ করে অধিক লাভবান হচ্ছেন। সরকারের সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়ন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর। তিনি বলেন, “কৃষির উন্নয়ন ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাদের পরিচিত করে তোলা। এই ধরনের মেলা কৃষকদের উদ্ভাবনী শক্তি ও উৎসাহ বাড়িয়ে দেয়।”
স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার, উলিপুর। মেলার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাসুদ রানা এবং গীতাপাঠ করেন নুকুল কুমার বর্মন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আপরুজা পারভিন রিপা।
মেলায় অংশগ্রহণকারী কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অনেককে অনুপ্রাণিত করে। কৃষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “ধান চাষে যে পরিমাণ খরচ হয়, তার চেয়ে অনেক কম খরচে আমি পানি কচু চাষ করে এবার প্রায় ৩ লাখ টাকার কচু বিক্রি করতে পেরেছি। এটা আমার জীবনে বড় সাফল্য।” অন্য এক কৃষক মোস্তফা কামাল বলেন, “আমাদের পরিবারে আগে পুষ্টির অভাব ছিল। এখন শাকসবজি চাষ করে আমরা সেই ঘাটতি কাটিয়ে উঠেছি।”
মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার বলেন, “কৃষি ও মৎস্য খাত একসঙ্গে এগিয়ে গেলে পল্লী সমাজের অর্থ সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন সম্ভব।”
মেলায় কন্দাল ফসল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে বিভিন্ন স্টল ছিল। কৃষকদের সরাসরি পরামর্শ, প্রদর্শনী এবং উদ্ভাবনী কার্যক্রমের সমন্বয়ে মেলাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোহাম্মদ হায়দার আলী মিয়া, সদস্য সচিব, উলিপুর উপজেলা বিএনপি,
কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার, উলিপুর,আপরুজা পারভিন রিপা, উপসহকারী কৃষি কর্মকর্তা,মাসুদ রানা,নুকুল কুমার বর্মন, জাহিদুল ইসলাম জাহিদ, মোস্তফা কামাল,
শামিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. আসাদুজ্জামান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ মোশাররফ হোসেন, মোঃ রেবা বেগম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শামীমা আক্তার,আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,
রাকিবুল হাসান, বৈষম বিরোধী ছাত্র আন্দোলন, এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।