ডা.এম.এ.মান্নান:
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) নাগরপুরের মোকনা ইউনিয়নের পংবাইজোড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। ক্যাম্পে জেনারেল চিকিৎসা, প্রেসার মাপা, শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন একাধিক অভিজ্ঞ চিকিৎসক।মেডিকেল ক্যাম্প পরিচালনায় দায়িত্বে ছিলেন ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ও এমপি প্রার্থীর ছোট ছেলে ব্যারিষ্টার হাসনাত জামিল। এসময় তিনি বলেন এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা পায় সেটাই আমাদের উদ্দেশ্য।ইনশাআল্লাহ আমাদের এই মানবিক উদ্যোগ চলমান রাখবো।
উল্লেখ্য- স্থানীয় মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||