সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় অসুস্থ্য,বিধবার পাশে দাঁড়ালেন হিউম্যান রাইটস্ এ্যান্ড প্রেস সোসাইটি।গতকাল শনিবার বেলা ২ টায় বাংলাদেশ হিউম্যান রাইটস্ এ্যান্ড প্রেস সোসাইটির টাঙ্গাইল শাখার নেতৃবৃন্দ অসহায় বিধবা সমেদানের হাতে চিকিৎসা সহায়তা বাবদ ২০ হাজার টাকার চেক তুলে দেন ।দৈনিক সংগ্রাম সলঙ্গা প্রতিনিধি ফারুক হোসেনের আয়োজনে চেক বিতরণপুর্ব সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সময়ের কথা ২৪ ঘন্টা নিউজ লাইফ টিভির ডিরেক্টর
মতিয়ার রহমান,সাধারন সম্পাদক সেলিম রেজা,নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম মন্টু,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি লিখন আহমেদ,দৈনিক মানব জমিন প্রতিনিধি কারিকুল ইসলাম,দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হোসেন আলী,দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সোহেল রানাসহ স্থানীয় অনেকে।উল্লেখ্য,দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ সলঙ্গার আমশড়া গ্রামের অসহায়,বিধবা সমেদানকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অন লাইনে প্রতিবেদন প্রকাশ করলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ এ্যান্ড প্রেস সোসাইটির নজরে আসায় তাকে সহায়তার জন্য বিধবার নিজ বাড়ি আমশড়ায় ছুটে আসেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||