প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৭:৩৯ পিএম
রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা

অনলাইন ডেস্কঃ
পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের পাঠানো ওই চিঠিতে শুল্ক আরোপের সিদ্ধান্তের পাশাপাশি তার কারণও ব্যাখ্যা করেছে ওয়াশিংটন।
একই সাথে যুক্তরাষ্ট্রের জন্য বাজার খোলা এবং শুল্ক ও অশুল্ক নীতিমালাসহ বাণিজ্য বাধা দূর করলে কিছু বিষয় পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে ওই চিঠিতে। এদিকে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নিয়ে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অন্যান্য পণ্যের পাশাপাশি, বিশেষ করে দেশের বৃহৎ রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে চলছে বিশ্লেষণ।শুল্ক ইস্যুতে আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখনো ওয়াশিংটন সফরে রয়েছে এবং নয়ই জুলাই মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আরেক দফা আলোচনা হবে বলেও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
সূত্রঃ বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||
Copyright ©️ 2025 in Daily News Bangla 24