কোম্পানীগঞ্জে “বসুরহাট জনসেবা মেডিকেল সেন্টার” এর শুভ উদ্বোধন

নোয়াখালী কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ১৫ আগস্ট, শুক্রবার সকালে “বসুরহাট জনসেবা মেডিকেল সেন্টার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রটি স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সমাজসেবী, ডাক্তার, নার্স এবং বসুরহাট বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ এলাকার মানুষ অনেক সময় সঠিক চিকিৎসা সেবা পেতে অন্য স্থানে যেতে হয়। তাই স্থানীয় মানুষের জন্য এই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চালু করা হয়েছে।
হাসপাতাল পরিচালকের বক্তব্যে বলা হয়, “আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি মানুষকে সহজে, সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া। এখানে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের মাধ্যমে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হবে।”
এছাড়া তারা জানিয়েছেন, আগামীদিনে কেন্দ্রটিতে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু করা হবে, যাতে কোম্পানীগঞ্জ ও আশেপাশের এলাকার মানুষ আরও ভালো চিকিৎসা সুবিধা পান।
উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই মেডিকেল সেন্টার এলাকায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করবে এবং দূরবর্তী স্থানে চিকিৎসার জন্য যাতায়াতের ঝামেলা কমাবে।










