(জামালপুর জেলা) বকশীগঞ্জ প্রতিনিধিঃমোঃ ইমরান আকন্দ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নিলক্ষীয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে সড়কের মাঝে অবৈধ স্থাপনা নির্মাণে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী এতে প্রায় কয়েকটি গ্রামের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
ইউনিয়নের কুশলনগর থেকে সাজিমারা পর্যন্ত এলজিইডির সহায়তায় প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করেন। রাস্তাটি নির্মাণ চলাকালীন সময়ে একই এলাকার আজিজুল হক রাস্তা মাঝখানে তার জায়গা আছে বলে দাবি করেন। এরই প্রেক্ষিতে রাস্তার মাঝখানে অবৈধভাবে একচালা টিনেরঘর নির্মাণ করায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই গ্রামের প্রায় শত শত মানুষ। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা এলজিইডির আওতায় ২০২৪ - ২৫ অর্থ বছরের ২ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ শুরু হয়। এ সময় আজিজুল হক গংরা রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। আশেপাশে এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় পড়েছে চরম বিপাকে। কোন ধরনের যান চলাচল করতে পারছে না এতে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষ সহ কোমলমতি শিক্ষার্থীদের।
স্থানীয় ভুক্তিভোগী গ্রামবাসীরা জানান, আমরা ছোটকাল থেকে এই রাস্তাটি দেখছি এ রাস্তাটিতে কারো জায়গা আছে কিনা আমাদের জানা নেই অবৈধভাবে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করায় আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেছে কোন যান চলাচল করছে না রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে এতে করে আমরা চরম দুর্ভোগে পড়েছি। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে শুরুহা করা হোক এমনটি দাবি করেছেন এলাাবাসী।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, জানান এ ব্যাপারে সাজিমারা গ্রামে কয়েকবার বিচার সালিশ হয়েছে কিন্তু এতে কোন সমাধান না হওয়ায় বিষয়টি গুরুতর আকার ধারণ করেছে। যেকোনো মুহূর্তে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তিনি বিষয়টি দ্রুত সমাধান চেয়েছেন, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||