সোলায়মানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন। সেখানে বিশাল বিজয় র্যালিতে যোগ দেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু।
পরে কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে ফিরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবী। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু, শরিফউদ্দিন আরজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||