রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
বিশ্ব মানবতার মহানায়ক বিশ্ব শান্তির অগ্রদূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি সারা বিশ্বের মানুষের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) উপর মহা আসমানী কিতাব আল কোরআন নাজিল হয়েছে যা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর, বরকতময় এবং ফজিলতময়।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ন রানে মহানবী (সাঃ) কে কটুক্তির মাধ্যমে বাজে মন্তব্য করেছে যা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
এরই ধারাবাহিকতায় সারা বিশ্বের মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে নাগরপুরের তৌহিদি জনতার উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর'২৪ রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর সরকারি কলেজ গেট হতে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয।
প্রতিবাদ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট হতে শুরু করে কাঁচাবাজার, তালতলা রোড হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেটে এসে জমায়েত হয় এবং এখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে মাও.আল হেলাল উদ্দীনের পরিচালনায়
বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো: রফিকুল ইসলাম , পেশ ইমাম মাও. মো: রফিকুল ইসলাম আমিনী, কলেজ মসজিদের ইমাম ও খতীব মুফতী সাদিক, ধর্মীয় শিক্ষক মাও. মো: ইলিয়াছ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা মহানবী (সাঃ) কে কটুক্তির নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বক্তারা এরকম ঘৃণ্য জঘন্যতম অপরাধকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ নানা রকম কঠোর কর্মসূচি গ্রহণ করারও আভাস দেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় নাগরপুর সদরের বিভিন্ন মসজিদ থেকে পবিত্র জুম্মার নামাজ আদায় করে অসংখ্য মুসল্লী সহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||