যশোর ডিবি পুলিশের অভিযানে ১৪০ (একশত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনা যশোর প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/বাবলা দাস, এএসআই(নিঃ)/নির্মল কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ০৬/০৯/২০২৫খ্রিঃ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কাজীপাড়া সংলগ্ন জনৈক রুমি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে সবুজ কবির @ পিরু(৪৩) কে ১৪০ (একশত চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ বাবলা দাস বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
১। নামঃ- সবুজ কবির @ পিরু(৪৩)
পিতা-মৃত লিয়াকত আলী
সাং-পুরাতন কসবা,কাজীপাড়া, আমতলা মোড়, থানা-কোতয়ালী
জেলা-যশোর।
উদ্ধারঃ
১। ১৪০ (একশত চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা।










