আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদ হলরুমে দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ভিডব্লিউবির বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৭ সেপ্টেম্বর ) সকালে ৯ টি ওয়ার্ডের ২০০ সুবিধাভোগীদের মধ্যে এই চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ করেন পয়লা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাদেক আলী।
তবে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ তুলেছেন বাংগালা গ্রামের আন্না , রহিম এবং চরবাইলজুরী গ্রামের মোঃ আওলাদ হোসেন ।
তাদের দাবি, তারা চাউল মিটারে ওজন করে দেখেছেন, প্রতি ৩০ কেজির স্থলে ২৭.৫০০ থেকে ২৮ কেজি চাল পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে ইউপি সচিব মোঃ সাদেক আলী বলেন, এবিষয়ে আমার ভুল হয়েছে। পরবর্তীতে এরকম আর হবে না।
পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন মানিক বলেন তেরশ্রী বাজারে গিয়ে এক ব্যক্তি দুঃখের সাথে অভিযোগ করলে আমরা সরেজমিনে এসে ঘটনার সত্যতা পাই। আমরা পয়লা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও পয়লা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা নাতিশা তুল ইসলাম বলেন চাউল কম দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অনেকেই প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||