প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:০৮ এম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৌর পার্কে ১ লা সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান প্রধান সড়কে র্যালি সহ পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করায় প্রধান লক্ষ্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিএনপি'র সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়। পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংক্রিয়ভাবে উপস্থিত থাকতেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া।জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া সহ আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রফিকুল ইসলাম,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপু,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী সাহফুজ আলম অপুর ৩১ দফার লিফলেট বিতরণ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে।
৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ডঃ এস. এ অপুর ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন ।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নাচোল উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ এবং এ. এইচ. এম এম জামাল (বাচ্চু ) চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, প্রমূখসহ বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
Show quoted text
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||
Copyright ©️ 2025 in Daily News Bangla 24