৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনা যশোর প্রতিনিধিঃ
ইং- ১১/০৯/২০২৫খ্রিঃ ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে যশোর জেলায় ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৯ (নয়) জন প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
উক্ত সভাটি সঞ্চালনা করেন জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর।
সভায় নবাগত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর জেলায় নবাগত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, যশোর সহ ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে যশোর জেলায় আগত বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ।










