মো: আসিফ উদ্দিন রাহাত:
ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কারখানার ০৯নম্বর ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ধামরাই ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর প্রতিষ্ঠানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||