সোলায়মান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা-১৯ আসনের ধানের শীষের প্রার্থী ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে আশুলিয়া জিয়া মঞ্চের উদ্যোগে পাথলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়
এ সময় পথসভায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা জিয়া মঞ্চের সভাপতি মোঃ হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ নয়ন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান ও মোঃ সাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহির উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ ফরিদ, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ফোকরানসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচিটি কুরগাও বউ বাজার থেকে শুরু হয়ে নিরিবিলি বটতলা হয়ে চারিগ্রাম বাজারে গিয়ে শেষ হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিএনপির সকল কর্মী একতাবদ্ধ। তারেক রহমানের দেশ ও জনগণের মার্কা ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে আমাদের প্রার্থী বাবু ভাইকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বাবু ভাইয়ের জয় নিশ্চিত করবো। ‘বাবু ভাইয়ের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন।’”
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||