সোলায়মান:
সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানিকগন্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগন্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহব্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির। দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও দলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার মূল্যায়ন হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ মনোনয়ন প্রদান করে।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এস এ জিন্নাহ কবির বলেন,
“আমার একটাই প্রার্থনা আল্লাহ পাক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দিন। তার নেতৃত্বে যদি আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোটের মাধ্যমে বিজয়ী করেন, আমরা দেশমাতার নেতৃত্বে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই।”
তার মনোনয়নকে ঘিরে মানিকগন্জ-১ আসনের নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই জানান, নেতৃত্বের অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে এই সিদ্ধান্তে তারা অত্যন্ত আশাবাদী।
নেতাকর্মীদের মতে,
“এই মনোনয়নের মাধ্যমে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সম্মান করা হয়েছে।”
মানিকগন্জ-১ আসনে বিএনপির নির্বাচনী মাঠ এখন আরও সরব হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||