মোহাম্মদ উল্লাহ - কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ডিসেম্বর (বৃহস্পতিবার) ৩টায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স এর হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু'র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এনামুল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম,লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, লালমাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ ফারুক,উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ডিসপ্লে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||