সাভার প্রতিনিধি;
মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী গতকাল থেকে ৯ দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবে না।
নোটিশে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নোটিশে দর্শনার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান দর্শনার্থীদের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||